Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর, শুক্রবার, মহারাষ্ট্র রাজ্য পুলিশ (Rani Mukerji) সদর দপ্তরে অনুষ্ঠিত হল ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’ এর উদ্বোধন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তিনি সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং মহারাষ্ট্র পুলিশের পাশে দাঁড়াতে মঞ্চে অংশ নেন। এই আয়োজনে রানী মুখার্জির (Rani Mukerji) সঙ্গে মঞ্চে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ডিজিপি রশ্মি শুক্লা, আইপিএস অফিসার ইকবাল সিং চাহাল এবং অক্ষয় কুমার।
সাহসী চরিত্রে অভিনয় (Rani Mukerji)
রানী মুখার্জি (Rani Mukerji) তাঁর জনপ্রিয় সিনেমা ‘মারদানি ‘ ফ্র্যাঞ্চাইজিতে একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে জনগণের মন জয় করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বারবার পুলিশের অবদান ও গুরুত্ব তুলে ধরেন।
গর্বিত ও সম্মানিত (Rani Mukerji)
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানী মুখার্জি (Rani Mukerji) । তাঁর কথায়, এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত। অভিনেত্রীর মতে সিনেমার চরিত্রের মতো, বাস্তব জীবনেও নারীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। ‘মারদানি ৩’ এর শুটিং থেকে সোজা পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানে, তাই এই মুহূর্তটা খুবই বিশেষ অভিনেত্রীর কাছে।

রানী মনে করেন , সাইবার অপরাধ, বিশেষ করে নারী ও শিশুদের প্রতি নীরবে বাড়ছে। তিনি একজন নারী এবং মা হিসেবে জানেন, সচেতনতা কতটা জরুরি। যখন পরিবার জানে কীভাবে নিরাপদ থাকতে হয় এবং কোথায় সাহায্য চাইতে হয়, তখন সত্যিকারের সুরক্ষা শুরু হয়। আর সেই সুরক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য অভিনেত্রী ধন্যবাদ জানাতে চেয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে ।
নিরাপদে থাকুক সমাজ
রানী মুখার্জি (Rani Mukerji) মহারাষ্ট্র সরকারের হেল্পলাইন নম্বরগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, “ডায়াল ১৯৩০ এবং ১৯৪৫ হেল্পলাইন নম্বরগুলো অনেক মানুষের জন্য আশীর্বাদ। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়ত পর্দায় গল্প বলি, কিন্তু একজন মা ও নাগরিক হিসেবে, আমি চাই সমাজে সবাই যেন নিরাপদে থাকেন।” তিনি আরও বলেন, “চলুন আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়াই, কথা বলি এবং একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়ি। এটা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
প্রশংসা করা
রানী মুখার্জি (Rani Mukerji) এই অনুষ্ঠানে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের প্রশংসা করেন। তিনি তাঁদের ‘ নায়ক ‘ বলে সম্মান জানান, যাঁরা নিরলস ভাবে কাজ করছেন ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে। অনুষ্ঠানটিতে সাইবার নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Shweta Bhattacharya : জমছে শ্বেতা-আদৃতের কেমিস্ট্রি! টলিউডে তবে কি নতুন জুটি?
নতুন কাজ
রানী মুখার্জিকে (Rani Mukerji) খুব শিগগিরই দেখা যাবে ‘মারদানি ৩’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬। এটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস এবং পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা।


