Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টানা ১৩ দিন ইরানের ওপর মার্কিন সামরিক অভিযান চলছিল (Share Bazar)। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আপাতত তা স্থগিত রাখা হয়েছে। যার জেরে বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম। আর এর হাত ধরেই সোমবার সপ্তাহের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় শেয়ার বাজার। মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে সতর্ক সূচনার সম্ভাবনা রয়েছে। গিফট নিফটির গতিবিধিও সেই ইঙ্গিতই দিচ্ছে।
বাজারের মূল পরিসংখ্যান (Share Bazar)
মঙ্গলবার সকালে গিফট নিফটি প্রায় ২৩,৯৬৩.৫ পয়েন্টে (পরে অপরিবর্তিত হতে পারে) লেনদেন করছিল, যা নিফটি ফিউচারের আগের ক্লোজিংয়ের তুলনায় ৬৪.৫ পয়েন্ট ডিসকাউন্টে (Share Bazar)। ফলে দিনের শুরুটা কিছুটা ফ্ল্যাট বা চাপের মধ্যে হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ৭৭৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৬,৮৩৬ পয়েন্টে এবং নিফটি ২২৮ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে ২৩,৯৯৬ পয়েন্টে পৌঁছেছে। বাজার চড়ায় এক দিনেই বিনিয়োগকারীদের সম্পদে ৫.১০ লক্ষ কোটি টাকা যুক্ত হয়েছে।
বাজার চাঙ্গা হওয়ার মূল কারণগুলি (Share Bazar)
WTI ক্রুড ব্যারেল প্রতি ৮২ ডলারের নিচে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুডও প্রায় ৮৮ ডলার প্রতি ব্যারেলে লেনদেন করছে। সোমবার এশিয়ান ট্রেডিং আওয়ারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ৮ শতাংশের বেশি কমে ৯০ ডলারে নেমে আসে। সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার-এর দাম ৮.১৫ শতাংশ কমে ৯০.৩৬ ডলার প্রতি ব্যারেল দাঁড়ায়। ভারতের মোট জ্বালানি চাহিদার ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তেলের দাম কমায় দেশের আমদানি খরচ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে পজিটিভ মনোভাব ফিরিয়ে এনেছে। এর ফলে লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ প্রতিটি ক্ষেত্রের সূচকই সোমবার গ্রিন জোনে লেনদেন শেষ করেছে।
বৈদেশিক মুদ্রা বাজারের প্রভাব (Share Bazar)
আমদানি খরচ কমার সম্ভাবনায় বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। ডলারের নিরিখে টাকার দাম ৬১ পয়সা বেড়ে বাজার বন্ধের সময় ১ ডলারের বিনিময়মূল্য ৯৫.৯২ টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: Share Market: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনের আপডেট! পতন কাটল কি?
বিশেষজ্ঞদের পরামর্শ (Share Bazar)
বাজার চাঙ্গা হলেও এখনই অন্ধভাবে বিনিয়োগ না করে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা না হওয়া পর্যন্ত শেয়ার বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বাড়তি সতর্ক থাকার প্রয়োজন থাকলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে।



