Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাদক ও নেশার বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন রাজ্যপাল আর. এন. রবি (R. N. Ravi)। বৃহস্পতিবার লোক ভবনে রাজ্যের ৪৭টি সরকারি, বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শীর্ষ আধিকারিকদের নিয়ে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

ভিডিও কনফারেন্স (R. N. Ravi)
বৈঠকে আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে শুরু হতে চলা ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। রাজ্যপাল বলেন, মাদকাসক্তি ও মাদক পাচারের বিরুদ্ধে এই জাতীয় অভিযানে বিশ্ববিদ্যালয়গুলিকে নেতৃত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব রূপরেখা তৈরি করে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বৃহত্তর সমাজকে যুক্ত করে ধারাবাহিক ও অভিনব কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!
আর. এন. রবি আরও বলেন (R. N. Ravi)
এই উদ্যোগকে কেবল একটি সরকারি কর্মসূচি হিসেবে নয়, বরং একটি ‘জন আন্দোলন’-এ পরিণত করতে হবে। তবেই মাদকমুক্ত ও উন্নত ভারতের লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত অঙ্গীকার আরও শক্তিশালী হবে।



