Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হুমায়ুন কবীরকে নিয়ে অশান্তির মাঝেই ভারপ্রাপ্ত সভাপতির নাম ঘোষণা করলেন মহামেডান স্পোর্টিং (MD President) সচিব ওয়াসিম আক্রম। সভাপতি হুমায়ুন কবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্থিকভাবে ক্লাবকে সাহায্য করবেন। সেই প্রতিশ্রুতির জেরেই তিনি সভাপতি পদে বসেছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি কথা রাখেননি। তিনটি চেক দিয়েছিলেন। সেই তিনটি চেকই ফেরত এসেছে। তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বর্তমান পরিচালন কমিটিকে। শনিবার সন্ধ্যায় ক্লাব তাবুতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ক্লাব সচিব ওয়াসিম আক্রম।
কত দিনের সময় দেওয়া হল? (MD President)
কলকাতা লিগের ম্যাচ চলাকালীন হুমায়ুন কবীরকে নিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন সমর্থকরা। সহ সভাপতি কাজী মাসুম আখতার সমর্থকদের সামনেই হুমায়ুন কবীরকে ফোন করতে বাধ্য হন। ফোনেই তিনি সমর্থকদের ফের প্রতিশ্রুতি দেন ১০ আগস্টের মধ্যে টাকা দিয়ে দেবেন। কিন্তু এ বিষয়ে ক্লাবকে সরকারিভাবে কিছুই জানাননি। বর্তমান কমিটি দাবী করে যে, হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনও ভাবে উত্তর দেননি। তাই বর্তমান কমিটি তার ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না। সেই জন্য তাকে ১০ দিন সময় দেওয়া হয়েছে প্রতিশ্রুতি অর্থ মিটিয়ে দেওয়ার জন্য। তবে ৫০ শতাংশ তাকে ৫ দিনের মধ্যেই মিটিয়ে দিতে হবে।
ভারপ্রাপ্ত নতুন সভাপতি কে? (MD President)
আপাতত সভাপতির দায়িত্ব সামলাবেন ঘজল উজ জাফর। তিনি আর্থিক ভাবে ক্লাবকে সাহায্যও করছেন। তাই হুমায়ুন কবীর (MD President) যদি অর্থ মেটাতে ব্যর্থ হন তাহলে ঘজল জাফরকেই স্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: Mohun Bagan CFL: বাগানে কাস্টমস হানা, লিগ দৌড়ে পিছল মোহনবাগান
সরানো হল সহ-সভাপতিকে (MD President)
সহ-সভাপতি পদ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হল কাজী মাসুম আখতারকে। ক্লাব কমিটির দাবি, মাসুম আখতার কোনওভাবেই ক্লাবকে সাহায্য করেননি। তিনি খেলার জগতের মানুষও নন। তাই বর্তমান কমিটির পক্ষ থেকে তাঁকে এই সহ সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



