Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটালশেয়ার বাজারে দারুণ সূচনা করল Manipal Health Enterprises-এর আইপিও (Manipal Share)। বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় ১১ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে হেলথকেয়ার সেক্টরের এই বিশিষ্ট সংস্থার শেয়ার। ফলে যাঁরা এই ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও-তে শেয়ার বরাদ্দ পেয়েছিলেন, তাঁরা লেনদেনের প্রথম দিনেই বেশ ভালো লাভের মুখ দেখেছেন।
উল্লেখযোগ্য বৃদ্ধি (Manipal Share)
কোম্পানির পক্ষ থেকে এই আইপিও-র ইস্যু প্রাইস নির্ধারণ করা হয়েছিল ৫৯০ টাকা প্রতি শেয়ার। বুধবার এনএসই-তে এই শেয়ার ৬৫২ টাকায় এবং বিএসই-তে ৬৫৫ টাকায় তালিকাভুক্ত হয়। এর ফলে লিস্টিংয়ের দিনই বিনিয়োগকারীরা ১১ শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন, যা বাজারের বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দুর্দান্ত পারফরম্যান্স (Manipal Share)
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বাজারে তালিকাভুক্তির আগে গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি খুব একটা বেশি ছিল না। সেই সময় জিএমপি ছিল মাত্র ৩ টাকা, যা থেকে সম্ভাব্য লিস্টিং প্রাইস প্রায় ৫৯৩ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছিল। কিন্তু বাস্তবে সেই সমস্ত অনুমানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অনেক উঁচুতে ওপেনিং করেছে Manipal Health-এর শেয়ার।
সাবস্ক্রিপশন এবং বিভিন্ন বিভাগের প্রতিক্রিয়া
সংস্থার এই আইপিও সাবস্ক্রিপশনের জন্য গত ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত খোলা ছিল। সামগ্রিকভাবে এই আইপিও ৪.৯২ গুণ সাবস্ক্রাইব হয়েছিল। এর মধ্যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স বা কিউআইবি বিভাগ ৮.২৫ গুণ, নন-ইন্সটিটিউশনাল ইনভেস্টর বা এনআইআই বিভাগ ১.০২ গুণ সাবস্ক্রাইব করে। তবে রিটেল বা খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত অংশের মাত্র ৯৩ শতাংশ আবেদন জমা পড়েছিল।
আরও পড়ুন: Mohun Bagan Day: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমজমাট মোহনবাগান দিবস
আর্থিক কাঠামোর বিস্তারিত তথ্য (Manipal Share)
Manipal Health IPO-র মোট ইস্যু সাইজ ছিল ৯,২৭৫.২২ কোটি টাকা (Manipal Share)। এই বিশাল পরিমাণের মধ্যে ছিল ১৩.৫৬ কোটি ইক্যুইটি শেয়ারের একটি ফ্রেশ ইস্যু, যার মাধ্যমে ৮,০০০ কোটি টাকা তোলা হয়েছে। পাশাপাশি, অফার ফর সেল বা ওএফএস-এর মাধ্যমে ২.১৬ কোটি শেয়ার বিক্রি করা হয়, যার মোট মূল্য ছিল ১,২৭৫.২২ কোটি টাকা। উল্লেখ্য, এই আইপিও-র প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ৫৬০ থেকে ৫৯০ টাকা ধার্য করা হয়েছিল।



