Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাতের অস্ত্রোপচারের পর পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গতকাল তাঁর হাতে অস্ত্রোপচার হয়। খবর পেয়ে আজ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অভিনেতা-সাংসদ দেব (Dev)।
সমাজমাধ্যমে পোস্ট (Dev)
মিঠুনের সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে (Dev) একটি ছবিও শেয়ার করেছেন দেব। পোস্টে তিনি জানান, মিঠুন চক্রবর্তীকে তিনি বরাবরই বাবার মতো শ্রদ্ধা ও ভালবাসা করে এসেছেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি, তাঁর সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়, সেই প্রার্থনাও করেছেন দেব।

আরও পড়ুন: Anubhav Anushkaa Engaged: বিয়ের সানাই বাজল বলে! বাগদান সারলেন অনুভব-অনুষ্কা
এদিকে, আজ সকালেই হাসপাতালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সাক্ষাতের পর তিনি জানান, আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন মিঠুন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা ও প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় মিঠুন।


