Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন রূপ ও ঝাঁ চকচকে পরিকাঠামো নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগের বড় ম্যাচ (MSC CFL) আয়োজনের মাধ্যমে ফুটবলের মূলস্রোতে ফিরেছে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর জঞ্জাল ও আগাছা পরিষ্কার করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলা হয়েছে। শুক্রবার এই মাঠে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাব এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। একই দিনে অপর এক আকর্ষণীয় ম্যাচে কলকাতা পুলিশ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে তাদের অপরাজিত ধারা বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের গতিপ্রকৃতি (MSC CFL)
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। প্রতিপক্ষের রক্ষণে লাগাতার চাপ সৃষ্টি করে তারা গোলের সুযোগ তৈরি করতে থাকে। তাদের এই প্রচেষ্টার ফল মেলে ম্যাচের প্রথমার্ধেই, যখন নিখুঁত শটে বল জালে জড়িয়ে মহামেডানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফর্দিন আলি মোল্লা।

দ্বিতীয়ার্ধের খেলা (MSC CFL)
ম্যাচের দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায় সাদা-কালো ব্রিগেডকে। ফাইনাল থার্ডে দ্রুত গতি এবং মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখে দল। ম্যাচের শেষ লগ্নে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া মহামেডান কাঙ্ক্ষিত সাফল্য পায়। গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দলের জয় নিশ্চিত করেন লালথানকিমা ।

আরও পড়ুন: Bhawanipur CFL: আর কবে? মোহনবাগানকে হারিয়ে প্রশ্ন রবি-সাহিলদের!
এই ম্যাচে চূড়ান্ত ফলাফলে মহামেডান স্পোর্টিং (MSC CFL) ক্লাব ২-০ গোলে কলকাতা পুলিশ ক্লাবকে পরাজিত করে। মহামেডানের পক্ষে গোল দুটি করেন ফর্দিন আলি মোল্লা এবং লালথানকিমা। জেলা পুলিশের কড়া নিরাপত্তা এবং প্রশাসনের তৎপরতায় এদিনের ম্যাচটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামের এই নতুন রূপ এবং স্থানীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত জেলার ফুটবলপ্রেমীরা।



