Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সহ গোটা পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ইংরেজিতে একটি চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনার পর প্রাক্তন অধিনায়কের পরিবারের পক্ষ থেকে কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
চিঠির বিষয়বস্তু (Sourav Ganguly)
ইংরেজিতে লেখা ওই চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের নিশানা করে গুরুতর হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই চিঠির নিচে যে ফোন নম্বরটি দেওয়া রয়েছে, সেটি ট্রুকলারে সার্চ করে ‘অরুণ কুমার’ নামে বেলঘরিয়ার এক বাসিন্দার নাম ভেসে উঠেছে।


পুলিশি তদন্ত (Sourav Ganguly)
হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে ওই ব্যক্তির সরাসরি কোনও যোগ রয়েছে, নাকি অন্য কেউ ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় ব্যবহার করে এই চিঠি পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে এবং সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় প্রেরকের আসল পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পরিবারের নিরাপত্তা ব্যবস্থা (Sourav Ganguly)
ঘটনার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবারের পক্ষ থেকে তীব্র নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ প্রশাসনও অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



