Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে স্বস্তি বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas)। এই মামলায় আগেই হাইকোর্ট আগামী ১৭ আগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছিল। মঙ্গলবার সেই মামলাতেই অরূপ বিশ্বাসের রক্ষাকবচের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। তদন্ত চললেও ততদিন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট।

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা (Arup Biswas)
রাজ্যে পালাবদলের পর যুবভারতীর ঘটনায় প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে একাধিকবার নোটিস দেয় পুলিশ। কিন্তু একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন মেসি কাণ্ডের ঘটনায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা অরূপ বিশ্বাস।
জুরিডিকশন আদালতে জমা দিতে হবে (Arup Biswas)
প্রথমে হাইকোর্ট আবেদনে সাড়া দিয়ে গত ২ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে অরূপ বিশ্বাসের রক্ষাকবচ মঞ্জুর করে। আদালত থেকে রক্ষাকবচ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেন অরূপ। শর্তসাপেক্ষে ১৭ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয় আদালত। সেই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দেন, মেসি কাণ্ডে নতুন করে স্বাধীনভাবে বিধাননগর পুলিশ কমিশনারেট তদন্ত শুরু করবে। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।পুলিশ হাজিরার জন্য নোটিশ পাঠাতে পারবে। অন্তত ৪৮ ঘন্টা সময় দিতে হবে। সেই নোটিশ অনুযায়ী নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাশকে। এবং তদন্তে সহযোগিতা করতে হবে।আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস (Arup Biswas)। যদি তিনি ব্যর্থ হন, তখন আদালত পরবর্তী নির্দেশ দেবে।অরূপ বিশ্বাসকে তাঁর পাসপোর্ট ৭ দিনের মধ্যে জুরিডিকশন আদালতে জমা দিতে হবে।

আরও পড়ুন: US Vaccination: শিশুদের টিকাদান প্রক্রিয়ায় বড় বদল: আমেরিকায় হামের প্রকোপ কমাতে ট্রাম্পের নির্দেশ
রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ
অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত । কিন্তু হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ শতদ্রু দত্তর এই মামলায় হস্তক্ষেপ করতে রাজি হননি। ফলে বহাল থাকে অরূপ বিশ্বাসের রক্ষাকবচ। আগামী ১৭ আগস্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হতো। তা শেষ হওয়ার আগেই রক্ষাকবচের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।



