Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : নতুন সম্পর্কের (Relationship Tips) সূচনায় থাকে নতুনত্ব, উত্তেজনা আর না-বলা রোমাঞ্চ। কিন্তু সময় যত গড়ায়, নিত্যদিনের ব্যস্ততা, কাজের চাপ আর একই অভ্যাসে সেই সম্পর্কে মাঝেমধ্যেই ছায়াপাত ঘটায় একঘেয়েমি। অনেকেই মনে করেন, আকর্ষণ কমে যাওয়া মানেই বুঝি প্রেমের ইতি। তবে বিষয়টি তেমন নয়। সম্পর্কের হারিয়ে যাওয়া সেই ‘স্পার্ক’ বা পুরোনো টান ফেরাতে প্রয়োজন সামান্য যত্ন ও কিছু ইতিবাচক পদক্ষেপ।
দৈনন্দিন রুটিনে নতুনত্ব আনুন (Relationship Tips)
প্রতিদিনের বাঁধাধরা রুটিন সম্পর্ককে (Relationship Tips) শীতল করে তোলে। সবসময় বাড়িতে একভাবে সময় না কাটিয়ে হুটহাট ছোটখাটো প্ল্যান করুন। ছুটির দিনে উইকেন্ড ট্রিপ কিংবা কাজ শেষে প্রিয় মানুষের পছন্দের রেস্তোরাঁয় হঠাৎ ডিনার ডেট সম্পর্কের একঘেয়েমি দূর করতে দারুণ কার্যকর।
অনুভূতি প্রকাশ করুন (Relationship Tips)
ব্যস্ততার মাঝে কেবল ‘খেয়েছ কি না’ বা সংসারের প্রয়োজনীয় কথা বলাতেই যোগাযোগ সীমাবদ্ধ রাখবেন না। সঙ্গীর মনের কথা শুনুন, সারাদিনের অভিজ্ঞতা ভাগ করে নিন। ছোট ছোট অনুভূতি প্রকাশ বা প্রশংসা স্পার্ক বজায় রাখতে জাদুর মতো কাজ করে (Relationship Tips) ।
আরও পড়ুন : Naan Puri: বাড়িতেই বানান নরম গরম তুলতুলে নানপুরী, রইল সহজ সিম্পল রেসিপি
স্ক্রিন-ফ্রি সময় কাটান
বর্তমান সময়ে সম্পর্কের বড় শত্রু স্মার্টফোন। অন্তত রাতে ঘুমানোর আগে কিংবা একসঙ্গে খাওয়ার সময় ডিজিটাল গ্যাজেট দূরে রাখুন। একে অপরের চোখে চোখ রেখে কথা বলুন, স্মৃতিচারণ করুন বা পুরোনো দিনগুলোর কথা ভাবুন।
আরও পড়ুন : Fasting Rules: শিবপুজো থেকে একাদশী, ব্রতে সাদা লবণ নিষেধ কেন?
স্পর্শের উষ্ণতা পুনরুজ্জীবিত করুন
সম্পর্কে উষ্ণতা টিকিয়ে রাখতে স্পর্শের গুরুত্ব অপরিসীম। কাজের মাঝে হঠাৎ জড়িয়ে ধরা, হাতে হাত রাখা কিংবা একটি ছোট চুম্বন দুজনের মধ্যে মানসিক ও শারীরিক সংযোগকে বহুগুণ বাড়িয়ে দেয়।


