Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগানের ষষ্ঠ বিদেশি নিয়ে আলোচনা তুঙ্গে। কে হবেন ষষ্ঠ বিদেশি। লি আরউন্ডের নাম শোনা যাচ্ছে। তবে তিনি নিশ্চিত নন (Mohun Bagan)। রবসন রবিনহোর সঙ্গে এখনও চুক্তি রয়েছে মোহনবাগানের। কিন্তু তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে মোহনবাগানের আরও দুই ফুটবলারের দল বদল নিয়ে জল্পনা তুঙ্গে। তারা জেসন কামিন্স এবং রবসন রবিনহো।
রবসন রবিনহোর সিচুয়েশন (Mohun Bagan)
রবসন রবিনহোর সঙ্গে এখনও চুক্তি রয়েছে মোহনবাগানের। গত মরসুমে তার পারফরম্যান্স নজর কাড়তে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্টের। তাই তাকে এই মরসুমে রাখতে চাইছে না তারা। এখন ষষ্ঠ বিদেশির খোঁজ চলছে। শোনা যাচ্ছে মুম্বই সিটি এফসির সঙ্গে কথা বলছেন রবসন রবিনহো। সেক্ষত্রে ভারতের ক্লাবেই ফের একবার খেলতে দেখা যেতে পারে তাকে।

ভিয়েতনামে জেসন কামিন্স? (Mohun Bagan)
জেসন কামিন্সের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ। নতুন করে চুক্তিও করা হয়নি। কিন্তু তার সঙ্গে যোগাযোগও এখনও ছিন্ন করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। ষষ্ঠ বিদেশি হিসেবে যদি কামিন্সের মানের ফুটিবলার তারা না পান সেক্ষত্রে ফের একবার তার সঙ্গে কথা বলতে পারে মোহনবাগান। কিন্তু মোহনবাগানের জন্য অপেক্ষায় আর থাকতে চান না জেসন কামিন্স। শোনা যাচ্ছে ভিয়েত নামের ক্লাব হো -চি-মিন সিটি এফসির সঙ্গে তারা কথাবার্তা চলছে। শুধু তাই নয়, কথাবার্তা অনেকটা এগিয়েও গিয়েছে। এখন দেখার তিনি ভিয়েতনামে যোগ দেন কি না
আরও পড়ুন: Prakash Raj SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ: কড়া প্রতিক্রিয়া অভিনেতা প্রকাশ রাজের
মোহনবাগানের বর্তমান পরিস্থিতি
মোহনবাগান বর্তমানে ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স করছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয়। তাদের পাঁচ বিদেশির মধ্যে ইতিমধ্যেই চার বিদেশি শহরে চলে এসেছেন। সমীর জেলকোভিচ ভিসার জন্য এখনও আসেননি। ডুরান্ড কাপের পরই আইএসএলের প্রস্তুতি শুরু করে দেবে মোহনবাগান।



