Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লিভিশনের পর্দা থেকে খবরের কাগজ কিংবা রাজপথের বিলবোর্ড- নরওয়ের গোলমেশিন আর্লিং হাল্যান্ডের (Erling Haaland) ছবি দেখা যায় হরদম। কিন্তু সেই চিরচেনা মুখটাই যে এমন এক অন্ধকার জগতের খপ্পরে পড়বে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি খোদ ফুটবল তারকা! সম্প্রতি ইকুয়েডর থেকে উদ্ধার হওয়া কয়েকশ কেজি কোকেনের বাক্সে হালের এই সেনসেশনের ছবি দেখতে পাওয়ার পরই এখন সরগরম গোটা নেটভুবন।
২০০ কোটি টাকার মাদক! (Erling Haaland)
কলম্বিয়া সীমান্তের কাছে ইকুয়েডর পুলিশের একটি নিয়মিত তল্লাশি অভিযানে চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটেছে। একটি সাধারণ ট্রাক থেকে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণ মাদক— যার মোট ওজন প্রায় ৪৬৯ কেজি! উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।
আর্লিং হাল্যান্ডের ছবি (Erling Haaland)
তবে শুধু মাদক উদ্ধারই নয়, আসল চমকটি লুকিয়ে ছিল কোকেন রাখা বাক্সগুলির গায়ে। পুলিশের প্রকাশ করা ছবি ও তথ্যে দেখা গেছে, প্রতিটি প্যাকেটের গায়ে নরওয়ের জার্সিতে সগর্বে দাঁড়িয়ে আছেন আর্লিং হাল্যান্ড। শুধু তাই নয়, তাঁর এই ছবির ঠিক পাশেই আঁকা রয়েছে ফিফা বিশ্বকাপের ট্রফিও!
কেন হাল্যান্ডের ছবি? (Erling Haaland)
প্রশ্ন জাগতে পারে, খ্যতনামা ফুটবলারদের এমন ছবি মাদক চক্রের বাক্সে ব্যবহার করার কারণ কী? পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি অনুযায়ী, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা প্রায়ই তাদের নিষিদ্ধ সামগ্রীর চালান চিহ্নিত করতে বিভিন্ন জনপ্রিয় তারকা, প্রতীক বা ব্র্যান্ডের ছবি ব্যবহার করে থাকে। এই ছবিগুলি মূলত একপ্রকার কোডেড সিগন্যাল বা সংকেত হিসেবে কাজ করে, যার মাধ্যমে মাদক সিন্ডিকেটের বিভিন্ন স্তর ও নির্দিষ্ট ক্রেতারা নিজেদের চালান খুব সহজে চিনতে পারে।
তালিকায় আছেন মেসিও! (Erling Haaland)
মাদক পাচারকারীদের এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর কায়দা এটিই প্রথম নয় (Erling Haaland)। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও খেলাধুলা এবং বিনোদন জগতের বহু তারকার ছবি মাদকের প্যাকেট বা বাক্সে ব্যবহার করা হয়েছে। তবে শুধু আর্লিং হালান্ডই নন, এই একই চালানের উদ্ধার হওয়া অন্য একটি প্যাকেটে খোদ বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ছবিও দেখতে পাওয়া গেছে!
আরও পড়ুন: Messi Miami: বাবার মৃত্যু শোক নিয়ে মাঠে ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত জানাল মায়ামি
বিশ্বখ্যাত ক্রীড়াতাঁড়াদের এভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার এই ঘটনা যেমন একঝলকে সবাইকে তাজ্জব করে দিয়েছে, তেমনই আন্তর্জাতিক মাদক চক্রের সুদূর প্রসারিত ও অভিনব কারসাজি দেখে হতবাক সাইবার দুনিয়াও।



