Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ তার আগে ভারতীয় শিবিরের ফিটনেস নিয়ে শুরু হয়েছে সংশয়। দুই প্লেয়ারের ফিটনেস নিয়ে চিন্তায় ভারতীয় শিবির (Asia Cup)।
ফিটনেস নিয়ে সংশয় (Asia Cup)
ফিটনেস পরীক্ষায় পাস করেছেন শ্রেয়স আয়ার। ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত ছিল তাঁর ফিটনেসের পরীক্ষা। এবার ফিটনেস টেস্ট দেওয়ার পালা হার্দিক পান্ডিয়ার। আগামী মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ কিন্তু তার আগে ফিটনেস নিয়ে সমস্যায় ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Asia Cup)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই এশিয়া কাপ তাই এই কাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে। সূর্যকুমার যাদবকে দুদিন আগে নেটে ব্যাটিং প্রাকটিস করতে দেখা গেছে এবং তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানান ‘ তিনি খুব তাড়াতাড়ি ফিরতে চান ক্রিকেটে’। কদিন আগে তাঁর স্পোর্টস হার্নিয়ার অপারেশন হওয়ার পর থেকে ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। এখনও তিনি পুরো সুস্থ না বলেই জানা যাচ্ছে। তাঁর সুস্থ হতে আরও একমাস সময় লাগবে বলে সূত্রের খবর। একমাসের মধ্যেই তিনি ফিট সার্টিফিকেট পাবেন বলেই রিপোর্ট (Asia Cup)।

আরও পড়ুন: Weather Update: সপ্তাহের মাঝেই ধেয়ে আসছে দুর্যোগ, দুই বঙ্গেই ঝেঁপে নামবে বৃষ্টি!
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হার্দিক পান্ডিয়ার। সাদা বলের ক্রিকেটে ভরসাযোগ্য নাম হার্দিক। বল হাতে হোক বা ব্যাট হাতে বহুবার তাঁকে দেখা গেছে দলের জেতার রাস্তা প্রশস্ত করতে। আগামী বছর ঘরের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ফিট হার্দিক পান্ডিয়াকেই চাইবে বোর্ড এই নিয়ে কোনও সংশয় নেই।
সংবাদপত্রের খবর অনুযায়ী ১১ ও ১২ অগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে NCA-তে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়ে আসেন শ্রেয়স আইয়ার এবং সেই পরীক্ষায় পাস করেন শ্রেয়স আইয়ার (Asia Cup)।
আফগানিস্তান, বাংলাদেশ এশিয়া কাপের জন্য নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছে তবে ভারত এখনও দল ঘোষণা করেনি। সূত্রের খবর অনুযায়ী চলতি মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে নিজেদের দল ঘোষণা করতে পারে ভারত (Asia Cup)।


