Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে রান পেলেন অভিষেক শর্মা। অর্ধশতরান করেছেন তিনি। এর পাশাপাশি রেকর্ড গড়লেন ছক্কার সেঞ্চুরির (Abhishek Sharma)।
অভিষেকের ছক্কার সেঞ্চুরি (Abhishek Sharma)
ছন্দে রয়েছেন ভারতের তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও তিনি করেছিলেন অর্ধ শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জ্বলে উঠলেন তিনি। তবে এই ইনিংসে গড়লেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম ১০০ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি (Abhishek Sharma)।
ডারহামে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ন’বলের মধ্যেই জোড়া ছক্কা মারেন অভিষেক শর্মা। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের এই তরুণ বিধ্বংসী ওপেনার। সব মিলিয়ে মোট চারটি ছক্কা মেরেছেন অভিষেক এই ম্যাচে। দেশের হয়ে অভিষেকের ছয়ের সংখ্যা এখন ১০২।
ছক্কার সেঞ্চুরি করতে তিনি খেলেছেন সবথেকে কম বল। ছয়ের সেঞ্চুরি করতে অভিষেকের লেগেছে ৭৮৫ বল। এতদিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের দখলে। তিনি নিয়েছিলেন ৭৮৯ বল। তৃতীয় স্থানে রয়েছেন ফিন অ্যালেন। এই কিউয়ি ব্যাটার ১০০ ছয় মারতে নিয়েছেন ৮৭১ বল। এরপর রয়েছেন টিম ডেভিড। তিনি খেলেছেন ৯৩১ বল। ৯৬৩ বলে কলিন মুনরো ও ১০০৭ বলে সূর্যকুমার যাদব ছক্কার সেঞ্চুরি করেছেন (Abhishek Sharma)।

আরও পড়ুন: Durga Suraksha Squad: নারী হেনস্তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’! ২৪×৭ সাইবার হেল্পডেস্ক
ইনিংসের বিচারে ১০০ ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক। ভারতের হয়ে নিজের ৪৮তম ইনিংসে ১০০ ছক্কা মেরেছেন তিনি। লুইস ১০০ ছক্কা মারতে ৪২ ইনিস নিয়েছিলেন। ২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেকের অভিষেক হয়। মাত্র দুই বছরের মধ্যে ৪৮ ম্যাচে করেছেন ১৫৪৬ রান। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষেক শর্মা করেছেন ২৪ বলে ৫৯ রান। মাত্র ২০ বলে করেছেন নিজের অর্ধ শতরান। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ভারতীয়দের করা দ্রুততম অর্ধশতরান তাঁর। এর আগে ২০১৮ সালে ২৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল (Abhishek Sharma)।


