Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন (Ranojoy Bishnu)। তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল সমাজমাধ্যমেও। সেই আবহেই এবার নিজের অবস্থান স্পষ্ট করতে মুখ খুললেন রণজয়।
হাতজোড় করে অভিনেতার আবেদন (Ranojoy Bishnu)
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রণজয়কে বলতে শোনা যায়, “আমাদের বাঁচতে দিন, প্লিজ! আমি বাঁচতে চাই।” তিনি জানান, এই সমস্ত আলোচনা তাঁকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলেছে। তাঁর আবেদন, ব্যক্তিগত বিষয় নিয়ে যেন আর অপপ্রচার না করা হয়।
“আমরা নিজেরাই সামলে নেব” (Ranojoy Bishnu)
রণজয় স্পষ্ট করে বলেন, তাঁর ও শ্যামৌপ্তির সম্পর্কের মধ্যে যা কিছু ঘটেছে, তা তাঁরা নিজেরাই সামলে নেবেন। তাঁর কথায়, দু’জনেই প্রাপ্তবয়স্ক এবং তাঁদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদেরই রয়েছে। তাই বাইরে থেকে নানা মন্তব্য বা অনুমান না করার অনুরোধ জানান তিনি।

অভিকা মালাকারের সঙ্গে নাম জড়ানো নিয়েও ক্ষোভ (Ranojoy Bishnu)
‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের রসায়ন নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে অভিনেতার প্রশ্ন, তিনি রোম্যান্টিক ধারাবাহিকে অভিনয় করছেন বলে কি পর্দার সম্পর্ককে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখা হবে?

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
কমেন্ট বন্ধ, তবু থামছে না চর্চা
ভিডিওটি প্রকাশের পর নিজের সমাজমাধ্যমের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন রণজয়। তাঁর আবেদন একটাই—ব্যক্তিগত জীবন নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধ হোক। “যা হচ্ছে, সেটা অন্যায়। আমাদের একটু বাঁচতে দিন, প্লিজ”—এই আবেগঘন বার্তাই এখন আলোচনার কেন্দ্রে।



