Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে SIR ঘোষণার পর (All Party Meeting) থেকেই উত্তপ্ত রাজনীতি। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের উপস্থিতিতে সিইও দফতরে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক, যেখানে অংশ নেন আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কিন্তু তথ্য স্পষ্ট করার পরিবর্তে বৈঠক গরম হয়ে ওঠে প্রবল বাকবিতণ্ডায়। SIR-কে ঘিরে প্রশ্ন তোলে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস-“নির্বাচন কমিশনের কী এক্তিয়ার, কে নাগরিক আর কে নাগরিক নয় তা বলার?”
সরাসরি প্রশ্ন (All Party Meeting)
বৈঠকে সিপিএমের প্রতিনিধি সুজন চক্রবর্তী সরাসরি প্রশ্ন (All Party Meeting) তোলেন-“কমিশন কোন ধারার ভিত্তিতে নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছে?” তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন মানে নামের ভুল খুঁজে ঠিক করা, নাগরিকত্ব যাচাই নয়। এমন প্রক্রিয়া কমিশনের সাংবিধানিক ক্ষমতার বাইরে।
তীব্র প্রতিবাদ (All Party Meeting)
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও তীব্র প্রতিবাদ (All Party Meeting) জানায়। দলের প্রতিনিধি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের অভিযোগ, SIR আসলে এনআরসি-র ছদ্মবেশ, যার জেরে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক সাধারণ নাগরিক। অরূপ বিশ্বাস হুঁশিয়ারি দেন, “চক্রান্ত করে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, তবে রাজপথেই নামবে তৃণমূল।” ফিরহাদ হাকিমের বক্তব্য, “কমিশনের কাজ ভোটার তালিকা শুদ্ধ করা, নাগরিকত্ব যাচাই নয়।”
দাবির পাল্টা দাবি
কংগ্রেসের প্রতিনিধিও প্রশ্ন তোলেন, “ভোটার তালিকার ভিত্তি হিসেবে কেন ২০০২ সাল বেছে নেওয়া হলো? কেন ২০২১ সালের তালিকাকে নয়?” আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি, এত পুরনো তালিকা ব্যবহার করলে অসংখ্য প্রকৃত ভোটারের নাম বাদ পড়বে। অন্যদিকে, বিজেপির প্রতিনিধি শিশির বজোরিয়া পাল্টা সুরে বলেন, “তৃণমূল নিজেরাই প্রথম নির্ভুল ভোটার তালিকার দাবি তুলেছিল, এখন অবস্থান বদলে মানুষকে ভুল পথে চালিত করছে। NRC নিয়ে অকারণে ভয় দেখানো হচ্ছে।” তাঁর দাবি, প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার।

কমিশনের অবস্থান ব্যাখ্যা
বৈঠকের শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সকল দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, প্রতিটি রাজনৈতিক দলকে দ্রুত তাদের বুথ লেভেল অফিসারদের (BLO) নাম জমা দিতে বলা হয়েছে, যাতে SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন: Cyclone Mantha: অন্ধ্র উপকূলে আজ আছড়ে পড়বে মন্থা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা!
তবে বিরোধী দলগুলির অসন্তোষ থেকে যায়। তাঁদের দাবি, কমিশন রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে এবং কেন্দ্রের ইঙ্গিতে কাজ করছে। অপরদিকে, সরকারি শিবিরের বক্তব্য-SIR হচ্ছে একটি নিয়মিত ভোটার তালিকা শুদ্ধিকরণ অভিযান, এর সঙ্গে কোনও নাগরিকত্ব যাচাইয়ের যোগ নেই।


