Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সারলেও ফিট নন ধোনি। কবে তিনি আইপিএল-এ ফিরবেন সেটা কেউই বলতে পারছেন না (MS Dhoni)।
অনিশ্চিত ধোনির প্রত্যাবর্তন (MS Dhoni)
গত মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে পুরোদমে অনুশীলন করতে দেখা যায় ধোনিকে। আশা করা হচ্ছিল তাঁর খেলার দিন সম্পর্কে কিছু জানাবে চেন্নাই। তাঁর খেলা নিয়ে ক্রমাগত বেড়েই চলেছে জল্পনা। তবে এই মুহূর্তে ধোনির ফেরা নিয়ে অন্ধকারে চেন্নাই সুপার কিংসও (MS Dhoni)।
ধোনিকে নিয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারছেন না চেন্নাই টিম ম্যানেজমেন্ট। মুম্বই ম্যাচের পর এর কোনও সদুত্তর দিতে পারেননি মাইকেল হাসি। চোট সারিয়ে অনুশীলনে ফিরলে আশা করা যায় তিনি মুম্বই ম্যাচে নামবেন কিন্তু সেই ম্যাচেও হতাশ হতে হয় ধোনি ভক্তদের। তবে তাঁদের আশার কথা শোনাতে পারেনি চেন্নাই শিবির।
মুম্বই ম্যাচের পর হাসি বলেছেন, ‘ধোনি দ্রুত উন্নতি করছে। দ্রুত ম্যাচে ফেরার জন্য কঠিন পরিশ্রম করছে। আমরা জানি, ওর খেলা দেখার জন্য ভক্তেরা অপেক্ষা করছে। আমাদের মনে হয়, কয়েকটা ম্যাচ পর ধোনি খেলতে পারবে। নিজের ১০০ শতাংশ দেওয়ার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে। নেটে ভাল ব্যাট করছে। মনে হচ্ছে ভাল ফর্মেও রয়েছে। তবে উইকেটের মাঝে দ্রুত দৌড়োতে একটু সমস্যা হচ্ছে (MS Dhoni)।’

তাঁর কথা থেকে স্পষ্ট যে ধোনি এখনও পুরোপুরি ফিট নন। তাঁর ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। তবে সেটা কবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চেন্নাইয়ের ব্যাটিং কোচ।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘অরাজকতা’-র ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী, যাদবপুর ইস্যুতে মোদিকে ঝাঁঝালো আক্রমণ
ধোনির কাফ মাসেলের চোট কমলেও তিনি ম্যাচ ফিট নন। ধোনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে নাকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধু ব্যাটিং করবেন সেই বিষয়েও কোনও স্পষ্ট ধারণা নেই তাঁদের কাছে। হাসি বলেন, ‘আমি নিশ্চিত ধোনিকে উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে। ওর কাফ মাসলের চোট আমাদের ভাবাচ্ছে। আমরা ঝুঁকি নিতে চাইছি না। দৌড়োতে সমস্যা হচ্ছে। ইনিংসের শেষ দিকে এক রানকে দুই বা দুই রানকে তিনে পরিণত করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ধকল ধোনির পা নিতে পারছে কিনা, সে ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। ওর দক্ষতা নিয়ে কারও কোনও সংশয় নেই। ধোনি উইকেটরকিপার হিসাবে কেমন বা কী করতে পারে, তা সকলে জানে। ভাল ব্যাটও করছে। পা নিয়ে ধোনি নিজের সম্পূর্ণ আত্মবিশ্বাসী হওয়া জরুরি। আমরা অপেক্ষায় রয়েছি (MS Dhoni)।’


