Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত তিন দিনের দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখে চতুর্থ দিনের শুরুতেই প্যারা এশিয়ান গেমসে অনন্য ইতিহাস গড়ল ভারত (Asian Para Games 2026)। শুক্রবার সকালেই পদকের সেঞ্চুরি পার করে ফেলল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার একদিনে ২৬টি পদক জয়ের পর, শুক্রবার দিনের শুরুতেই অ্যাথলিটদের একের পর এক পদক জয় দেশের ঝুলিকে আরও সমৃদ্ধ করেছে।
ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সে জোড়া সোনা (Asian Para Games 2026)
শুক্রবার সকালের শুরুতেই প্যারা ব্যাডমিন্টন থেকে জোড়া সোনা আসে ভারতের ঝুলিতে। পুরুষদের সিঙ্গলস এসএল ৩ বিভাগে দেশের হয়ে সোনা জেতেন নীতেশ কুমার এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একই বিভাগে রুপো জিতে নেন প্রমোদ ভগত। ব্যাডমিন্টনে ভারতের দ্বিতীয় সোনাটি অর্জন করেন নবীন শিবকুমার, যিনি পুরুষদের সিঙ্গলসের এসএল ৪ বিভাগে সেরা হন। এছাড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেন সন্দীপ (৪০০ মিটার দৌড়, টি৬৪ বিভাগ) এবং জ্যাভলিন থ্রোয়ের পুরুষদের এফ৩৭/৩৮ বিভাগে সেরার মুকুট পরে নেন হ্যানে সিং।
পদকের সেঞ্চুরি (Asian Para Games 2026)
সকালের এই পদক জয়ের ঝড়ের মাঝেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে ভারতীয় দল। ১০০ পদকের গণ্ডি পেরিয়ে পদকের সেঞ্চুরি পূর্ণ করে ভারত। বর্তমানে ২৫টি সোনা, ৩২টি রুপো এবং ৪৩টি ব্রোঞ্জ সহ মোট ১০০-র বেশি পদক নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। পয়েন্ট তালিকায় ৩৩১টি পদক নিয়ে চিন প্রথম স্থানে, ১৪৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে জাপান এবং ১২২টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। এছাড়া ভারতের ঠিক পরেই পঞ্চম স্থানে রয়েছে ইরান, যাদের ঝুলিতে রয়েছে ৮৭টি পদক।
আরও পড়ুন: East Bengal vs Inter Kashi: কাশীকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের
রেকর্ডের ছড়াছড়ি (Asian Para Games 2026)
বৃহস্পতিবারে ৭টি সোনা সহ মোট ২৬টি পদক জিতেছিল ভারতীয় দল (Asian Para Games 2026)। তিরন্দাজির প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন শীতল দেবী ও তোমন কুমার, এবং ব্যক্তিগত ইভেন্টেও সিঙ্গাপুরের অ্যাথলিটকে হারিয়ে সোনা নিজের নামে করেন তরুণী সেনসেশন শীতল। এছাড়া মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে সোনা জেতেন সুবর্ণা রাজ। ৪০০ মিটার টি৪৭ ফাইনালে রেকর্ড গড়ে সোনা জেতেন দিলীপ গোভিট। পাশাপাশি গেমসের নতুন রেকর্ড গড়ে লং জাম্পে ধর্মরাজ সোলারাই এবং হাই জাম্পের টি-৬৩ ইভেন্টে শৈলেশ কুমার সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেন। ক্রীড়াপ্রেমীদের মতে, প্যারা এশিয়ান গেমসের এই মঞ্চে ভারতীয় প্যারা অ্যাথলিটদের এই পারফরম্যান্স দেশের ক্রীড় ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল।



