Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের বিরুদ্ধে নেদারল্যান্ডসের খেলা ছিল ঝিমানো আর আজ ঘুম ভেঙে দাপট দেখাল কমলা বাহিনী (Netherlands vs Sweden)
চেনা ছন্দে নেদারল্যান্ডস (Netherlands vs Sweden)
বিশ্বকাপের উন্মাদনায় এই মুহূর্তে বিশ্ব কাঁপছে। বাদ নেই ভারতের প্রতিটা রাজ্য। এই মুহূর্তে বন্ধুদের মধ্যে ক্ষনিকের বিভাজন যেন এক পরিচিত ধ্রুবক। দল এবং প্লেয়ার নিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চলছে। পছন্দের দল জিতলে ঝলমলে রোদ আর হারলে শ্রাবণ ধারা। সঙ্গে আবার টিটকিরি। বসের বকা হোক বা বাড়িতে রিমোট নিয়ে কাড়াকাড়ি সবটাই আবর্তিত হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ-কে কেন্দ্র করে (Netherlands vs Sweden)।
যে কদিন বিশ্বকাপ চলে সেই কদিন ভারতীয়দের কার্যত দ্বৈত পরিচয় কাজ করে। প্রথমটা অপরিবর্তনীয় যে সবাই ভারতীয় কিন্তু দ্বিতীয়টা এই ক্ষনিকের সময় তাঁরা যেন প্রতিনিধিত্ব করে তাঁদের পছন্দের দেশকেও। এই সময় রাজনৈতিক পতাকার জায়গায় স্থান পায় প্ৰিয় দলের পতাকা। পোস্টার তখন মেসি, রোনাল্ডো, নেইমার-ময়। এবারের বিশ্বকাপ যেমন ঐতিহাসিক তেমন অঘটনের। তবে অঘটন ঘটে হয়ত দু এক দিন কিন্তু পরিচিত ছবি ফিরতেও সময় লাগে না। আজকের সুইডেন বনাম নেদারল্যান্ডসের ম্যাচও সেই পরিচিত ছবির ইভনিং শো (Netherlands vs Sweden)।
আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছিল কিনা সেটা জানা নেই কারণ হেডলাইন হয়নি। তবে আজকের ম্যাচে যে কমলা ঝড় উঠল সেটা ছিল ভয়ঙ্কর। সেই কমলা ঝড় আপাতত বুলেটিন-এ জায়গা করে এটা নিশ্চিত ভাবেই বলা যায়। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস যে ফুটবল খেলেছিল সেটা যেন ছিল ঘুমন্ত। কিন্তু আজ সেই মুখোশ নেই, কমলা বাহিনী নিজেদের ঝড়ের দাপটে জাস্ট উড়িয়ে দিল সুইডেনকে (Netherlands vs Sweden)।
নেদারল্যান্ডসের এই খেলাটা দেখতেই তো অভ্যস্ত ছিল বিশ্ব ফুটবল। সবুজ মাঠে কমলা ঝড়। পাস, পাস আর পাস আর তাতেই বাজিমাত। গতিময় ফুটবলে প্রতিপক্ষকে খড়কুটোর মতন উড়িয়ে নিয়ে ফেলা মাঠের বাইরে আর সেটাই হল। এই মুহুর্ত যেন ছিল কাঙ্খিত।
তবে আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে এই খেলাটা কোথায় ছিল? তার ফলও মিলেছিল। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। সুইডেনের বিরুদ্ধে খোলস ছেড়ে বেরোল নেদারল্যান্ডস। সুইডেনও ভাবেনি, এ ভাবে শুরু থেকে আক্রমণ করবে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলে হারাল ডাচ ব্রিগেড থুড়ি হারানো বলা ভুল হবে, বরং গোহারা হারানো বলা ভাল। এই ফলের পর চাপ বাড়ল জাপানের উপর। টিউনিশিয়াকে হারাতেই হবে তাদের। নইলে পরের রাউন্ডে যেতে সমস্যা হতে পারে (Netherlands vs Sweden)।
আরও পড়ুন: Algeria: মেসির নামে ফিফার কাছে নালিশ আলজেরিয়ার
প্রসঙ্গত আগের ম্যাচে টিউনিশিয়াকে ৫ গোল দিয়েছিল সুইডেন। আর আজ আবার পাঁচ দিন পর সেই ৫ গোল হজম করল তাঁরা। একেই বোধহয় বলে সমাপতন। এই ফলাফল আজ তাঁদের প্রাপ্য ছিল কারণ গোটা ম্যাচে তাদের রক্ষণ খুঁজে পাওয়া গেল না। লিন্ডেলফের মতো অভিজ্ঞ ডিফেন্ডার থাকার পরেও বার বার রক্ষণে বিস্তর ফাঁক ধরা পড়ল। আর সেই ফাঁক দিয়ে বার বার ঢুকল নেদারল্যান্ডস আর জয়ের রূপকথা লিখে গেল।
৫ ও ১৭ মিনিটের মাথায় জোড়া গোল করে নেদারল্যান্ডসের কাজটা সহজ করে দেন ব্রবি। দু’টি গোলের ক্ষেত্রেই তিনি ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন এবং সুযোগ কাজে লাগান। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডে খেলা এই স্ট্রাইকার অভিষেকে হ্যাটট্রিকও করতে পারতেন তবে সেটা না হলেও তাঁর খেলা মুগ্ধ করল। আপাতত নেদারল্যান্ডসের বাকি সব ম্যাচে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ব্রবি। গ্যাকপো করেন দুই গোল এবং একটি গোল করেন সামারভিল। সুইডেনের হয়ে একটি মাত্র গোল করেন এলাঙ্গা (Netherlands vs Sweden)।


