Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই দুর্গোৎসব, আর তার আগেই মিষ্টিমুখে চরম ছ্যাঁকা! রান্নাঘর থেকে মিষ্টির দোকান, সব জায়গায় এখন একটাই হাহাকার। মাত্র এক মাসের ব্যবধানে চিনির দাম একলাফে কেজি প্রতি ৪৫ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৬৫-৬৬ টাকায় (Sugar Price Hike)! শুধু চিনিই নয়, সমান তালে দাম বাড়ছে আখের গুড়, বাতাসা, নকুলদানা থেকে শুরু করে সমস্ত রসালো মিষ্টিরও। পোস্তা থেকে শুরু করে জেলার পাইকারি বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় চক্ষু চড়কগাছ ব্যবসায়ীদেরও।
কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? (Sugar Price Hike)
আচমকা চিনির এমন তেতো হওয়ার পেছনে একাধিক কারণ তুলে ধরছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন ইথানলের (Ethanol) প্রভাব। পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে পেট্রোলে ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আখ থেকে ধারে ধাপে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় ইথানল। আখ থেকেই তৈরি হয় চিনি (Sugar Price Hike)। প্রশ্ন উঠছে, ইথানল তৈরি করতে গিয়ে কমে যাচ্ছে আখের জোগান? আর সেই কারণেই কি বাড়ছে দাম?

কেউ বলছেন, খারাপ আবহাওয়ায় আখ চাষের ক্ষতি। বিশ্ববাজারে ব্রাজিল থেকে জোগান কমে যাওয়া এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিকেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আবার কারও যুক্তি এই মূল্য বৃদ্ধির (Sugar Price Hike) পিছনে কালোবাজারির ছায়া। ওয়েস্ট বেঙ্গল ভেন্ডর অ্যাসোসিয়েশনের দাবি, এই জোগান-সংকটকে কাজে লাগিয়ে বাজারে দেদার কৃত্রিম অভাব ও কালোবাজারি সৃষ্টি করা হচ্ছে।
পরিস্থিতি সামলাতে কেন্দ্রের দাওয়াই
দাম লাগামছাড়া হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বাজারে চিনির কৃত্রিম সংকট রুখতে মজুতের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বিশেষ শুল্ক ছাড় দিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিপুল পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানির সবুজ সংকেতও দিয়েছে কেন্দ্র। তবে আমদানি করা চিনি বাজারে পৌঁছাতে কিছুটা সময় লাগবে (Sugar Price Hike)। ফলে আপাতত এই মিষ্টি সংকট থেকে আমজনতার মুক্তি কবে, তা নিয়ে থেকেই যাচ্ছে বড় প্রশ্ন চিহ্ন!


