Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধামে (Baidyanath Dham) আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল মন্দির ও জেলা প্রশাসন। ২০২৬ সালের শ্রাবণী মেলায় লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য নিরাপত্তা জোরদার করা, ভক্তদের নির্বিঘ্নে পুজোর সুযোগ করে দেওয়া এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা।
কেন এই সিদ্ধান্ত? (Baidyanath Dham)
জেলা শাসক সৌরভ কুমার ভুয়ানিয়ার (Baidyanath Dham) নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পুরোহিত ও মন্দির-সংক্রান্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের মতে, অনেক ভক্ত পুজোর পরিবর্তে ছবি তোলা, ভিডিও করা বা সামাজিক মাধ্যমে রিল তৈরিতে ব্যস্ত হয়ে পড়তেন। এতে গর্ভগৃহের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি লাইনে অপেক্ষারত অন্য ভক্তদেরও সমস্যায় পড়তে হতো। এছাড়া নিরাপত্তার কারণেও গর্ভগৃহের ছবি বা ভিডিও বাইরে ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।
‘বাহ্য অর্ঘ্য’
এবার থেকে মন্দিরে ‘বাহ্য অর্ঘ্য’ ব্যবস্থাও সারা বছর চালু থাকবে। আগে শুধুমাত্র শ্রাবণ মাসে এই ব্যবস্থার মাধ্যমে বাইরে থেকে জল অর্পণের সুযোগ ছিল। পাশাপাশি ভক্তদের সুবিধার জন্য একটি নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Posta Market: গ্রেফতারির পর প্রত্যাহার পোস্তা বাজারের ধর্মঘট
শ্রাবণী মেলায় বিপুল সংখ্যক কাঁওড়িয়া ভক্তের আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও তৈরি হয়েছে। ‘শীঘ্র দর্শনম’ ও ভিআইপি দর্শনের ক্ষেত্রে কঠোর নিয়ম কার্যকর করা হবে। দেওঘর ও আশপাশের রেল স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং যাত্রীদের সুবিধার্থে টিকিট কাউন্টারের সংখ্যাও বাড়ানো হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, এবারের শ্রাবণী মেলাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও ভক্তবান্ধব করে তোলা।


