Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: এবার ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস পর্যন্ত মেট্রো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি মেট্রো ধরে পৌঁছে যাওয়া যাবে কল্যাণী এইমস-এ (Kalyani AIMS)। ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস পর্যন্ত মেট্রো (Kalyani AIMS)
ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে পালাবদল হতেই শুরু হয়েছে কলকাতার মেট্রোর কাজ। চিংড়িহাটা মেট্রোর যে কাজ বাকি ছিল সেই কাজ ফের শুরু হয়ে গিয়েছে। পিংক লাইনের কাজেও মিলেছে ছাড়পত্র। ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো ছুটবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে ফের বড় খবর দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এবার মেট্রো ছুটতে পারে কল্যাণী এইমস (Kalyani AIMS) পর্যন্ত! ব্যারাকপুর থেকে কল্যাণী রোড বরাবর ছুটবে মেট্রো। তেমনই ইঙ্গিত দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
আরও পড়ুন:Human Trafficking: খাস কলকাতার হোটেলে নাবালিকাকে ‘বন্দি’ করে দেহব্যবসার ছক, গ্রেফতার ৪
শুধু মেট্রো নয়, বাড়ির সামনে থেকেই এইমস যাওয়ার বাসও চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। উত্তর ২৪ পরগনার বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম এবং প্রতিবেশী হুগলি, বর্ধমান ও মুর্শিদাবাদ জেলা থেকে সরাসরি বাস সার্ভিস চালুর কথা জানান পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। যার ফলে সাধারণ মানুষ নিজের বাড়ির সামনে থেকেই এইমসে (Kalyani AIMS) পৌঁছানোর পথ পাবেন।
আরও পড়ুন:West Bengal Weather: ফের বৃষ্টির ভ্রুকুটি! কোথায় ভারী বৃষ্টি? বড় আপডেট দিল হাওয়া অফিস
বুধবার জগদ্দলে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অর্জুন সিং জানান, ব্যারাকপুর মেট্রোর প্রয়োজনীয় ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে এবং প্রস্তাব পাঠানো হয়েছে ক্যাবিনেটে। এবার শুধুই বাস্তবায়নের অপেক্ষা।


