Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তান টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
টেস্ট সিরিজে সহ অধিনায়ক রাহুল (BCCI)
এই মুহূর্তে ভারতীয় তারকারা ব্যস্ত আইপিএল নিয়ে তবে আইপিএল শেষ হলেই রয়েছে আফগানিস্তান সিরিজ। সেই সিরিজের অজিত আগরকরেরা বেছে নিয়েছেন ১৫ জনের দল। সেখানে অধিনায়ক শুভমন গিলের সঙ্গে তাঁর সহ অধিনায়ক হিসেবে দেখা কেএল রাহুলকে। তবে আবারও সেই ব্রাত্য থাকলেন মহম্মদ সামি (BCCI)।
চলতি আইপিএল এবং তার আগের ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন সামি। অনেকেই দাবি তোলেন আবার জাতীয় দলে তাঁকে ফেরানোর কিন্তু ভারতীয় দলের নির্বাচকরা সামির জন্য বন্ধ দরজা এবারও খুলল না। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আর সেই কারণে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে।
বাংলার এই পেসার যে কেন বারবার ব্রাত্য থাকছেন সেটা বোধহয় নির্বাচকরা ছাড়া আর কেউই জানেন না। তবে টেস্ট দলে জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। সেখানে রয়েছেন হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার। ২৩ বছরের মানব বাঁহাতি স্পিনার এবং ব্যাটার। বোলিং অলরাউন্ডার। ২৫ বছরের গুরনুর পেসার। ২৩ বছরের হর্ষও অলরাউন্ডার। তিনি বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটার।

এই মুহূর্তে ভারতীয় দলের কোচ এবং নির্বাচকরা ভবিষ্যতের কথা মাথায় রেখে দল ঘটনার কাজটা করতে চাইছেন। শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে তরুণদের দক্ষতা পরীক্ষা করে নিতে চাইছে বোর্ড। এই নতুন মুখরা প্রথম একাদশে জায়গা যদি নাও পায় তাহলেও ড্রেসিং রুমের পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে।
আরও পড়ুন: Sayan Banerjee: “লেজ গুটিয়ে পালাল তৃণমূল?” ফলতা নিয়ে এমন মন্তব্য সায়ন ব্যানার্জির
দলে ঋষভ পন্থ থাকলেও তাঁর পারফরম্যান্স এবং মানসিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচকরা সন্তুষ্ট নন পন্থের উপর। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় রাহুলের উপর ভরসা রাখছেন নির্বাচকরা (BCCI)।
ভারতীয় স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুতার এবং গুরনুর ব্রার (BCCI)।


