Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফলতা থানায় হামলার ঘটনায় জোরদার হয়েছে পুলিশি অভিযান (Falta)। বুধবার গভীর রাত পর্যন্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও ও ছবি খতিয়ে দেখে আরও কয়েকজনকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬-তে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Falta)
কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে তাঁর স্ত্রী রেজিনা বিবির সক্রিয় ভূমিকা ছিল। তাঁর বিরুদ্ধেও একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি পলাতক। শুভেন্দুর হুঁশিয়ারির পর অ্যাকশনে পুলিশ, ফলতায় জোর ধরপাকড় গতকালের পর গ্রেফতার সংখ্যা বেড়ে হল ১৬
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
উল্লেখ্য, বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থানায় হামলার ঘটনায় কড়া বার্তা দেন। তিনি পুলিশকে নির্দেশ দেন, সিসিটিভিতে চিহ্নিত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এরপরই রাতভর পুলিশি অভিযানে একের পর এক গ্রেফতারি হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আরও গ্রেফতারি হতে পারে।



