Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গান দিয়ে শ্রোতাদের মন জয় করা গায়ক শিলাজিৎ (Singer Silajit) মজুমদার এবার বাড়ি সংক্রান্ত বিতর্কের মুখে। দক্ষিণ কলকাতার যে বাড়িতে তিনি বর্তমানে থাকেন, সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ করেছেন বাদ্যযন্ত্রশিল্পী অর্ণব বাচস্পতি চক্রবর্তী।
রিনিউ হয়নি এগ্রিমেন্ট (Singer Silajit)
অর্ণবের দাবি, ২০১১ সালে এক বছরের চুক্তিতে তিনি তাঁর (Singer Silajit) বাড়ি শিলাজিৎ মজুমদারকে ভাড়া দিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গানবাজনার কাজের জন্যই শিলাজিৎ সেই বাড়ি ভাড়া নিয়েছিলেন। অর্ণবের বাবার সঙ্গে হওয়া চুক্তি ছিল ১১ মাসের জন্য। অভিযোগ, এরপর সেই চুক্তি আর রিনিউ করা হয়নি।
আরও পড়ুন: Onekdin Por 2026: ভালোবাসা, স্মৃতি আর না বলা অনুভূতির গল্প নিয়ে আসছে ‘অনেকদিন পর’
অর্ণব আরও দাবি করেছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও শিলাজিৎ বাড়িতে থেকে যান। বিষয়টি নিয়ে আলোচনা হলেও সমাধান হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি জানান, বাড়ি ছাড়ার বিষয়ে শিলাজিৎ রাজি হননি এবং এরপর থেকেই তাঁরা আইনি পথে সমস্যার সমাধানের চেষ্টা করছেন।
সমাজমাধ্যমে অর্ণবের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এই নিয়ে প্রশ্ন করা হলে শিলাজিৎ মজুমদার জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে একটি মামলা করা হয়েছে। এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় আছে। তাই আমি এখন কোনো মন্তব্য করতে পারব না। আমি উকিলের সঙ্গেও কথা বলেছি।”
বর্তমানে পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। অভিযোগ ও পাল্টা বক্তব্যের মাঝে নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে।


