Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তিনি (BJP MLA Parag Shah)। মুম্বইয়ের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহ। বিপুল সম্পদ, বিলাসবহুল গাড়ি এবং নিরাপত্তার বেষ্টনী ছেড়ে একদিনের জন্য সম্পূর্ণ অন্য জীবন বেছে নিলেন এই কোটিপতি রাজনীতিবিদ। গায়ে ভিখারির পোশাক, হাতে ভিক্ষার পাত্র-ঘাটকোপারের রাস্তায় অতি সাধারণ মানুষের মতোই দিন কাটালেন তিনি।
কেন এই সিদ্ধান্ত? (BJP MLA Parag Shah)
জৈন ধর্মের চতুরমাস চলাকালীন তাঁর আধ্যাত্মিক (BJP MLA Parag Shah) গুরু নম্রমুনি মহারাজের পরামর্শেই এই সিদ্ধান্ত নেন পরাগ শাহ। উদ্দেশ্য ছিল অর্থ, ক্ষমতা ও সামাজিক মর্যাদার বাইরে গিয়ে একজন অসহায় মানুষের জীবন কতটা কঠিন, তা নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করা। সেই মতো ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে ভিক্ষা করেন তিনি। পথের মানুষের প্রতিক্রিয়া, তিরস্কার এবং উপেক্ষার পাশাপাশি প্রতিকূল আবহাওয়াও সহ্য করতে হয় তাঁকে।
অভিজ্ঞতা সঞ্চয় (BJP MLA Parag Shah)
তবে অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। পরে মেকআপ তুলে একই জায়গাগুলিতে আবার ফিরে যান পরাগ। মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন তাঁদের আচরণের কারণ। সবচেয়ে বেশি ধাক্কা দেয় নিজের আবাসনেই ঘটে যাওয়া একটি ঘটনা। ভিখারির বেশে সেখানে ঢোকার সময় তাঁর পরিচিত নিরাপত্তারক্ষী তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন। এমনকী, নিয়মিত সাহায্য করা এক বন্ধুও ছদ্মবেশে তাঁকে চিনতে না পেরে দূরে সরিয়ে দেন।
পরাগের দাবি, এই অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে-অর্থ ও ক্ষমতা মানুষকে অহঙ্কারী করে তুলতে পারে। তবে কয়েকজন যুবকের দেওয়া ২০ টাকা তাঁকে মানবিকতার অন্য ছবিও দেখিয়েছে।


