Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গলের আন্তর্জাতিক সফর শুরুর আগেই একের পর এক সমস্যায় বি পর্যস্ত লাল-হলুদ শিবির (East Bengal ACL 2)। ক্রিস ইকোনোমিডিসের পর এবার ইমিগ্রেশন জটিলতার কারণে দলের সঙ্গে আম্মান উড়ে যেতে পারলেন না রক্ষণের অন্যতম ভরসা লালচুংনুংগা। তবে শত প্রতিকূলতার মধ্যেও স্বস্তি ফিরিয়েছে দলে থাকা অন্য তারকাদের চোট কাটিয়ে ওঠার খবর।

আম্মান বিমানে লালচুংনুংগা (East Bengal ACL 2)
জ্বরের কারণে কলকাতা বিমানবন্দর থেকেই হোটেলে ফিরে যেতে হয়েছিল ক্রিস ইকোনোমিডিসকে। শোনা যাচ্ছে তাঁর ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এরপর আম্মান যাওয়ার পথে বিমানবন্দরে এসেও দলের সঙ্গী হতে পারলেন না লালচুংনুংগা। জানা গিয়েছে, ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যার কারণে শেষ মুহূর্তে তাঁকে দোহাগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। তবে ক্লাব সূত্রে খবর, যাবতীয় সমস্যা মিটিয়ে মঙ্গলবারই তাঁকে আম্মান পাঠানোর আপ্রাণ চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। তাকে ছাড়াই খেলবে ইস্টবেঙ্গল।

অনুশীলনে ফিট রশিদ ও বিপিন (East Bengal ACL 2)
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ আল হুসেইনের মুখোমুখি হওয়ার আগে সোমবার সন্ধ্যায় আম্মানে প্রথম অনুশীলন সেশনে নামে ইস্টবেঙ্গল। সেখানে সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল মহম্মদ রশিদ ও বিপিন সিংয়ের পুরোদমে অনুশীলনে যোগদান। দুজনকেই শতভাগ ফিট মনে হয়েছে। পাশাপাশি তরুণ ফুটবলার জেসিন টিকে-ও চোট সারিয়ে অনেকটাই মানিয়ে নিয়েছেন। আগামী দু-দিনের অনুশীলনে দল নিজেদের আরও প্রস্তুত করে নিতে পারবে বলে আশাবাদী লাল-হলুদ ব্রিগেড।

টিম হোটেলে প্রাক্তন সতীর্থ হিজাজি মাহের (East Bengal ACL 2)
অনুশীলনে নামার আগে লাল-হলুদ শিবিরের পরিবেশ অনেকটাই হালকা করে দেয় এক বিশেষ চমক। ইস্টবেঙ্গলের আম্মানের টিম হোটেলে আচমকাই হাজির হন ক্লাবের প্রাক্তন জর্ডানিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের। পুরোনো সতীর্থকে কাছে পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন আনোয়ার আলি, জিকসন সিং এবং কোচ বিনো জর্জ।

আরও পড়ুন: India-Pakistan: ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, সবুজ সংকেত পাকিস্তানের, ভারতে আসছে!
আক্রমণভাগে নতুন পোলিশ চমক (East Bengal ACL 2)
দলের আক্রমণাত্মক শক্তি বাড়াতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বড় পদক্ষেপ নিতে চলেছে (East Bengal ACL 2)। ১ বছরের চুক্তিতে লাল-হলুদ ব্রিগেডে যোগ দিতে চলেছেন ৩৩ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড লুকাস জোলিনিস্কি। সমস্ত বাধ্যতামূলক মেডিক্যাল টেস্ট এবং চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তাঁর সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ক্লাব কর্তৃপক্ষ।



