Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধনুষকে (Dhanush) ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি একটি রক্তদান শিবিরে অংশ নিয়ে তিনি সমাজসেবার গুরুত্ব নিয়ে যে বার্তা দিয়েছেন, তা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। অনেকের ধারণা, অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে রাজনীতির ময়দানেও দেখা যেতে পারে এই তারকাকে।
মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি (Dhanush)
অনুষ্ঠানে ধনুষ বলেন, মানুষের ঐক্যই সবচেয়ে (Dhanush) বড় শক্তি। শুধু ভক্তদের সঙ্গে দেখা করা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়াই যথেষ্ট নয়, সেই শক্তিকে সমাজের কল্যাণে কাজে লাগানো উচিত। তিনি তাঁর অনুরাগীদের নিজের এলাকার মানুষের সমস্যা বোঝার এবং যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তাঁর অনুরাগীরা সমাজের জন্য ইতিবাচক কাজ করে উদাহরণ তৈরি করবেন।
রাজনৈতিক মহলে নানা জল্পনা
ধনুষের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সমাজসেবার বার্তার মাধ্যমে তিনি হয়তো ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। আবার একাংশের মতে, দক্ষিণ ভারতে একাধিক চলচ্চিত্র তারকার রাজনীতিতে সফল প্রবেশের পর ধনুষও সেই পথ অনুসরণ করতে পারেন।
আরও পড়ুন: Ram Charan: হাসপাতালে ভর্তি রামচরণ, কী হল অভিনেতার?
তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তিনি রাজনীতিতে যোগ দেবেন কি না, কিংবা নতুন কোনও রাজনৈতিক দল গঠন করবেন কি না, সে সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ফলে ধনুষের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চললেও আপাতত তাঁর ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।


