Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে (Rajanya Haldar)। নির্দল প্রার্থী রাজন্যা হালদার ২৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডলের স্বামী শাহেনশা মন্ডল সহ একাধিক জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

কি ঘটেছিল সেই রাতে (Rajanya Haldar)
অভিযোগ, রাজন্যা এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য শাহেনশা মন্ডলের কাছে যান। সেই সময় আচমকাই ওই যুবকের উপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজন্যা ও তাঁর সঙ্গীরাও আক্রান্ত হন বলে দাবি।
অভিযোগ বয়ে যায় থানা পর্যন্ত (Rajanya Haldar)
এই ঘটনার প্রতিবাদে রাজন্যার পাশে দাঁড়িয়েছে ISF, তারা ঘটনার তীব্র নিন্দা করেছে। তবে ঘটনাকে ঘিরে অন্য চিত্রও সামনে এসেছে। রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিকের বিরুদ্ধে লোকজন নিয়ে হামলা চালানোর পাল্টা অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধেও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কাউন্সিলর কি জানায় (Rajanya Haldar)
এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডল জানান, ”বহিরাগতদের এনে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। যদিও মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।”
“যত দোষ নন্দ ঘোষ” (Rajanya Haldar)
বাংলায় একটা প্রবাদ আছে, “যত দোষ নন্দ ঘোষ” যার অর্থ ঠিক এই রকম, যে বা যারা মূল অপরাধী, তাদের ছেড়ে দিয়ে বা না খুঁজে একজনের ওপর সমস্ত দোষ চাপানো বা বলির পাঁঠা বানানো।

আরও পড়ুন: DC vs RCB: RCB-র বোলারদের হাতযশে দিল্লির ভরাডুবি
রাজনৈতিক মঞ্চ থেকে শুরু হলেও বর্তমানে ওনার যাত্রা নির্দল হিসেবে, এর নানা কারণ উনি প্রতিনিয়ত ব্যাখ্যা দিয়েছেন, তবুও বরাবর শিরোনামে রাজন্যা হালদার, ঘটনা কিছু ঘটলে উনি সামনে দাঁড়িয়ে যান বলা চলে, সমস্ত বিপদ সব ওনাকে ছুঁয়ে যাক এমনটাই ওনার দাবি, কাল বিধানসভা ভোট তার আগে রাতে সোনারপুরে নির্দল প্রার্থী রাজন্যা হালদার ও তার সহযোগী যুবক কে ঘিরে সংঘর্ষ।



