Last Updated on [modified_date_only] by Sumana Bera
কেটিভি বাংলা ডিজিটাল: কাজের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মাঝে একটুখানি সুস্বাস্থ্যের খোঁজ, সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা। রবিবার সকালে তিলোত্তমার রাজপথ সাক্ষী থাকল এমনই এক অন্যরকম রবিবাসরীয় মেজাজের। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শারীরিক সক্ষমতা এবং পরিবেশবান্ধব যাতায়াতের তাগিদ ছড়িয়ে দিতে কলকাতা কাস্টমস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল এক মেগা ‘সাইকেল র্যালি ২০২৬’ (Cycle Rally 2026)।
যাত্রাপথেই পরিবেশ সচেতনতার সুন্দর কোলাজ (Cycle Rally 2026)
রবিবার ঠিক সকাল ৭টায় স্ট্যান্ড রোডের কাস্টমস হাউস প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে এই সাইকেল যাত্রার (Cycle Rally 2026) শুভ সূচনা করেন কলকাতা কাস্টমস জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ। আয়োজন ঘিরে সকাল থেকেই সাইকেল প্রেমীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন:Siliguri Poster Controversy: বিরিয়ানিতে হিন্দু-মুসলিম! খাবারের থালাতেও সাম্প্রদায়িকতার ছায়া?
কাস্টমস হাউস থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি এগোয় স্ট্র্যান্ড রোড, ঐতিহ্যবাহী বাবুঘাট, এজেসি বোস রোড ফ্লাইওভার, রবীন্দ্র সদন, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, আকাশবাণী ভবন, গভর্নমেন্ট প্লেস রোড, কাউন্সিল হাউস স্ট্রিট এবং জিপিও হয়ে পুনরায় কাস্টমস হাউসে এসে সুন্দরভাবে শেষ হয়। পুরো যাত্রাপথেই পরিবেশ সচেতনতার সুন্দর কোলাজ ফুটে ওঠে।

এই উদ্যোগ প্রসঙ্গে প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার জানান, সুস্থ জীবনযাপন এবং সবুজ পরিবেশ ধরে রাখার সামাজিক দায়িত্ব পালনেই তাঁদের এই আয়োজন (Cycle Rally)। অন্যদিকে প্রিন্সিপ্যাল কমিশনার (পোর্ট) নাসিম আর্শি জানান এক দারুণ তথ্যের কথা— এদিন ১৩ বছরের কিশোর থেকে শুরু করে ৭০ বছরের জ্যেষ্ঠ নাগরিক, সব বয়সের মানুষই প্যাডেল চেপে শহরবাসীকে ফিট থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন।
আরও পড়ুন:Dui Prithibi 2: ‘দেশু ৭’ হিট হলেই ধামাকা! দেবের ডিরেকশনে আসছে ‘দুই পৃথিবী ২’
শরীরচর্চার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ নিয়মিত শরীর চর্চার ওপর জোর দেন। পাশাপাশি কলকাতা কাস্টমস ক্লাবের জেনারেল সেক্রেটারি তথা কাস্টম সুপারিন্টেন্ডেন্ট যোগেন্দ্র কুমার বলেন, “দিনের কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে সকালে সামান্য শরীরচর্চাও শরীরকে সারাদিন সতেজ ও ফিট রাখতে অসাধারণ ভূমিকা নেয়।” রবিবারের সকালে কাস্টমস ক্লাবের এই সাইকেল র্যালি (Cycle Rally ) কেবল একটি অনুষ্ঠান নয়, বরং তিলোত্তমাবাসীকে সুস্থ জীবনধারার দিকে এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


