Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি থেকে কলকাতায় ফেরার পরেই তৃণমূলের সর্বভারতীয় (Abhishek Banerjee) সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ। ক্যামাক স্ট্রিটে তাঁর দফতরের বাইরে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের তদন্তে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণে রবিবার তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
কী ঘটেছে? (Abhishek Banerjee)
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে শেক্সপিয়র সরণি (Abhishek Banerjee) থানার আধিকারিকেরা নোটিস নিয়ে অভিষেকের বাড়িতে যান। প্রথমে বাড়ির প্রবেশদ্বারের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন তাঁরা। পরে নোটিস গ্রহণ করা হলে সেখান থেকে ফিরে যান পুলিশকর্মীরা।
আগেও পাঠানো হয় নোটিস (Abhishek Banerjee)
এর আগে গত বুধবারও অভিষেকের বাড়িতে গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু সে সময় সাংসদ বাড়িতে না থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র কর্মসূচিতে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নেওয়ার পর শনিবার কলকাতায় ফেরেন তিনি। তার পরের দিনই ফের তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন: Dhruv Rathee: ‘গ্রেফতার নয়, অপহরণ করা হয়েছিল’, মুক্তির পর বিস্ফোরক ধ্রুব রাঠী
গত অগস্টে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বাইরে থাকা একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকদের বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিলবোর্ডটি বেআইনি এবং নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ছিল বলে দাবি করেছিল প্রশাসন। অন্যদিকে, সেটি সরানোর পদ্ধতি নিয়ে আপত্তি ওঠে।


