Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ডিপ্রেশনের বাংলা জানি মনখারাপ’ (Sad Leave). সাহিত্যের ভাষায়, মন থাকলে যেমন ভালো হবে, কোনও কারণে মনখারাপ তো হতেই পারে। ডিপ্রেশন কোনও ছেলেখেলার বিষয় নয়। কিন্তু সেটা জানলেও মানে কজন? এই আবহে চীনের এক অভিনব সংস্থা কর্মসংস্কৃতির প্রচলিত ধারণাকে বদলে দিয়ে নতুন উদাহরণ তৈরি করেছে। Fat Dong Lai নামের এই সুপারমার্কেট চেইন কর্মীদের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে চালু করেছে এক ব্যতিক্রমী সুবিধা-‘দুঃখের ছুটি’। এই ব্যবস্থায় কর্মীরা বছরে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারেন, তাও আবার কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই।
মন খারাপ হওয়া স্বাভাবিক (Sad Leave)
এই উদ্যোগের মূল লক্ষ্য হল কর্মীদের মানসিক অবস্থাকে (Sad Leave) গুরুত্ব দেওয়া। সংস্থার প্রতিষ্ঠাতা Yu Dong Lai মনে করেন, মানুষ হিসেবে প্রত্যেকেরই খারাপ সময় আসে, মন খারাপ হওয়া স্বাভাবিক। তাই সেই সময়টুকু কাটিয়ে ওঠার জন্য কর্মীদের স্বাধীনতা দেওয়া জরুরি। কর্মীদের মানসিক চাপ কমানো এবং সুস্থ কর্মপরিবেশ তৈরি করাই এই নীতির প্রধান উদ্দেশ্য।
কাজের পরিবেশ
এই সংস্থাটি সাধারণ সুপারমার্কেটের মতো নয়। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে অসাধারণ মান বজায় রাখার জন্য অনেকেই একে Haidilao-এর সঙ্গে তুলনা করেন। এখানে ক্রেতাদের জন্য রক্তচাপ পরীক্ষা, ব্যাগের যত্ন নেওয়া কিংবা পোষ্যদের খাওয়ানোর মতো পরিষেবাও দেওয়া হয়, যা এই সংস্থাকে আলাদা করে তোলে।
আরও পড়ুন: Dipshita Dhar: মিথ্যে বলছে দীপ্সিতা, প্রতিবাদে রাস্তায় নামল মিছিল
কর্মীদের কাজের সময়ও তুলনামূলকভাবে কম। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন প্রায় সাত ঘণ্টা কাজ করতে হয় তাঁদের। যা চীনের বহু সংস্থায় প্রচলিত দীর্ঘ সময়ের কাজের সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও কর্মস্থলে কোনও সমস্যার সম্মুখীন হলে কর্মীদের আর্থিক সহায়তাও দেয় সংস্থা। ক্রেতার দুর্ব্যবহার বা হুমকির মতো ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫,০০০ ইউয়ান পর্যন্ত দেওয়া হয়। সব মিলিয়ে, কর্মীদের মানসিক স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে এই সংস্থা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


