Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) নবম ও দশম শ্রেণির ভাষা শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ভাষা কাঠামো চালু হবে বলে ১৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCF-SE) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে(CBSE Syllabus)।
৩ ভাষা বাধ্যতামূলক (CBSE Syllabus)
নতুন নিয়ম অনুযায়ী, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তিনটি ভাষা R1, R2 এবং R3 পড়া বাধ্যতামূলক হবে। এর মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। বিদেশি ভাষা বেছে নিতে চাইলে বাকি দুটি ভাষা ভারতীয় হতে হবে। চাইলে বিদেশি ভাষা অতিরিক্ত চতুর্থ ভাষা হিসেবেও নেওয়া যাবে।
লক্ষ্য, দক্ষতা ও শিক্ষণ ফলাফলে জোর
সিবিএসই জানিয়েছে, নতুন পাঠক্রমে ভাষা শিক্ষার লক্ষ্য, দক্ষতা ও শিক্ষণ ফলাফলে গুরুত্ব দেওয়া হয়েছে। বোর্ডের মতে, মধ্যম স্তর ও মাধ্যমিক স্তরের ভাষা শিক্ষার মধ্যে প্রায় ৭৫-৮০ শতাংশ দক্ষতার মিল রয়েছে। এর মধ্যে রয়েছে পাঠ বোঝা, মৌখিক যোগাযোগ, ব্যাকরণ ও লেখার দক্ষতা।
বই না আসা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির বইয়ে নজর
বোর্ড আরও জানিয়েছে, আপাতত আলাদা R3 পাঠ্যবই না আসা পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণির R3 ভাষার বই ব্যবহার করবে। পাশাপাশি স্কুলগুলিকে স্থানীয় সাহিত্য, কবিতা, ছোটগল্প ও অন্যান্য সাহিত্যকর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Hamas Commander Dead: গাজায় ইজরায়েলি হামলা: নিহত হামাস কমান্ডার এজ্জেদিন আল-হাদ্দাদ
বিভিন্ন নমনীয় ব্যবস্থার অনুমতি (CBSE Syllabus)
শিক্ষক সংকটের বিষয়টিও স্বীকার করেছে সিবিএসই। তাই অন্তর্বর্তী সময়ে স্কুলগুলিকে বিভিন্ন নমনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাহোদয়া ক্লাস্টারের মাধ্যমে শিক্ষক ভাগাভাগি, হাইব্রিড পদ্ধতিতে ক্লাস, অবসরপ্রাপ্ত ভাষা শিক্ষক নিয়োগ এবং যোগ্য স্নাতকোত্তরদের নিয়োগ।
বোর্ড জানিয়েছে, ১৯টি তফসিলভুক্ত ভারতীয় ভাষার ষষ্ঠ শ্রেণির R3 পাঠ্যবই ১ জুলাইয়ের আগেই স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে।



