Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে কমবয়সীদের মধ্যে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে বিশিষ্ট হৃদরোগ সার্জন ও নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ডা. দেবী প্রসাদ শেট্টি বলেছেন, হৃদরোগ প্রতিরোধের প্রস্তুতি শুরু হওয়া উচিত কিশোর বয়স থেকেই(Cholesterol Test)। তাঁর মতে, প্রত্যেক ভারতীয়র ১৭ বছর বয়সে একবার কোলেস্টেরল পরীক্ষা করানো উচিত, যা বর্তমানে কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার নির্দেশিকার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
কিশোর বয়স থেকেই প্রতিরোধ শুরুর পরামর্শ (Cholesterol Test)
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ডা. শেট্টি জানান, কম বয়সেই কোলেস্টেরলের মাত্রা জানা গেলে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের বড় ধরনের হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কারণ উচ্চ কোলেস্টেরলের সাধারণত কোনও স্পষ্ট উপসর্গ থাকে না, কিন্তু দীর্ঘদিন ধরে তা ধমনিতে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
তিনি আরও জানান, ৩৫ থেকে ৪০ বছর বয়সী পুরুষদের নিয়মিত হার্ট পরীক্ষা, প্রয়োজনে সিটি স্ক্যান করানো উচিত। যাঁদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করার পরামর্শ দেন তিনি। দীর্ঘদিনের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরও আগে হার্ট পরীক্ষা প্রয়োজন হতে পারে।
ডা. শেট্টির মতে, প্রত্যেক মানুষের নিজের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূচক যেমন রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদ্যন্ত্রের অবস্থা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা করলে অনেক সময় দেরি হয়ে যায়।
চরম বা প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে ইচ্ছুক ১৭-১৮ বছরের তরুণ-তরুণীদেরও আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর দাবি, ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বহু পেশাদার ফুটবলারের হৃদ্রোগজনিত সমস্যা দেখা গেছে(Cholesterol Test)।
আরও পড়ুন: Khamenei Funeral: আমেরিকা ইরান সংঘর্ষের মধ্যেই মাশহাদে চিরনিদ্রায় খামেনেই
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, স্থূলতা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং বংশগত কারণ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসকদের বার্তা স্পষ্ট চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ(Cholesterol Test)।



