Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুরুলিয়া, অমিত কুমার মাহাতো: প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের (CM Purulia Tour) জোড়া কর্মসূচি-সহ প্রশাসনিক সভায় যোগ দিতে, সোমবার পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী কী কর্মসূচি মুখ্যমন্ত্রীর? (CM Purulia Tour)
সূত্রের খবর, প্রথমে মানবাজারে জাইকা-র জল (CM Purulia Tour) প্রকল্পের উদ্বোধন সেরে মাধবপুরের মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। সেখান থেকে যাবেন রঘুনাথপুরে। সেখানে নতুনডি পঞ্চায়েতের দুরমুট গ্রামের অদূরে একটি বেসরকারি শিল্প সংস্থার ইস্পাত কারখানার শিলান্যাস করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশকর্মী, আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সিভিককর্মী মিলিয়ে প্রায় তিন হাজার জনকে মোতায়েন করা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন: Weather Report: শ্রাবণের শেষ সোমবারে বাংলাজুড়ে ঝেঁপে বৃষ্টি, জারি সতর্কতা!
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (CM Purulia Tour) প্রথমে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন মানবাজারে। তাঁর সঙ্গে থাকবেন বেশ কিছু দফতরের মন্ত্রীরাও। বিমানবন্দর থেকে সড়কপথে তাঁদের রঘুনাথপুরের অনুষ্ঠানে যাওয়ার কথা। ঝড়, বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর যাতায়াতের বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রবিবার দুপুরে হেলিকপ্টারের ট্রায়াল হয় মানবাজারে। মানবাজার ১ ব্লক অফিস লাগোয়া স্টেডিয়ামে জরুরি ভিত্তিতে হেলিপ্যাড তৈরি হয়েছে।

এদিন সেখানে নামে হেলিকপ্টার। প্রশাসন সূত্রে খবর, সেখান থেকে গাড়িতে জামদা গ্রামে জলপ্রকল্পের উদ্বোধন সেরে মানবাজার চৌমাথা হয়ে মাধবপুরের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সভা শেষে আবার স্টেডিয়ামে রাখা হেলিকপ্টারে রওনা হবেন রঘুনাথপুরের উদ্দেশে।


