প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়। কংগ্রেসের ছয় বিধায়ককে সাসপেন্ডের অভিযোগ। প্রতিবাদে সারা রাত বিধানসভায় কাটালেন কংগ্রেস বিধায়করা। দেশের আইন রচিত হয় লোকসভায় এবং রাজ্যের আইন প্রণয়ন হয় বিধানসভায়। সেই বিধানসভা এবং লোকসভা যেন হট্টগোলের স্থানে পরিণত হয়েছে। ঠিক সেই রকম হট্টগোল চলছিল রাজস্থান বিধানসভায়। হট্টগোলের পর বিরল ঘটনার সাক্ষী থাকল রাজস্থান বিধানসভা। ছয় জন কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করায় বিক্ষোভের পাশাপাশি কংগ্রেস বিধায়করা (Congress MLA Suspended News) সারা রাত কাটালেন বিধানসভাতে।
Ad image