Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : নতুন বছরের শুরুতেই অনুরাগীদের জন্য বড় চমক দিলেন দেব (Dev)। একের পর এক ঘোষণা—একদিকে নিজের ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র মুক্তির দিন জানালেন, অন্যদিকে ঘোষণা করলেন বহু প্রতীক্ষিত ‘টনিক’-এর সিক্যুয়াল, ‘টনিক ২’।
‘কাকা-ভাইপো’ জুটি (Dev)
২০২১ সালে অভিজিৎ সেনের পরিচালনায় দেবের (Dev) জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘টনিক’। এক বয়স্ক দম্পতির জীবনে ভালোবাসা আর জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়ার গল্প দর্শকদের আবেগে ভাসিয়েছিল। বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি ছবিটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। দেব ও পরান বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য রসায়ন ছবির অন্যতম বড় আকর্ষণ ছিল। সেই ‘কাকা-ভাইপো’ জুটিই পাঁচ বছর পর আবার ফিরতে চলেছে নতুন মোড়কে, নতুন গল্পে।
আরও পড়ুন : Nandita-Shiboprosad: নতুন বছর, নতুন গল্প!উইন্ডোজের ২৫ বছরে দর্শকের চমক অপেক্ষা করছে
উচ্ছ্বসিত অনুরাগীরা (Dev)
সোশ্যাল মিডিয়ায় ‘টনিক ২’-এর ঘোষণা করে দেব ইঙ্গিত দিয়েছেন, ছবিতেও থাকবে সেই প্রিয় ‘কাকা’। যদিও পরান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ছবির মুক্তির দিন কিংবা অন্যান্য কলাকুশলীদের নামও এখনও প্রকাশ্যে আসেনি। তবে নতুন বছরে দেবের (Dev) এই ঘোষণায় ইতিমধ্যেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
আরও পড়ুন : New Year Celebration: নতুন বছরকে কীভাবে স্বাগত জানালেন তারকারা?
আবার সিক্যুয়াল
একই নামের সিক্যুয়াল দেবের কেরিয়ারে নতুন নয়। সদ্য মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি আবার দর্শকের মন জয় করেছে। সেই ধারাবাহিকতাতেই এবার ফিরছে ‘টনিক ২’।


