Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ৮ জুলাই দুপুরে রামনগরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ভিডিও ভাইরাল হোতেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরী হয় (Ramnagar)। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর–২ ব্লকের বালিসাই ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো । রামনগর–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের নেতা মানস দাসকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছিলো এলাকা।

রাজনৈতিক মহল চর্চা (Ramnagar)
শুরু হয় রাজনৈতিক মহল চর্চা । ঘটনার ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘটনাটি ঘটে বালিসাই ভূমি দফতরের সামনের এলাকায়। সেই সময় রামনগর–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, আচমকাই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনায় তিনি শারীরিকভাবে আহত না হলেও এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
রাজনৈতিক মহলেও নানা বিতর্ক (Ramnagar)
উল্লেখ্য, রামনগর–২ পঞ্চায়েত সমিতি এখনও তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের অধীনে রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রায় ৭৬ বছর বয়সি মানস দাস একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তাঁকে ঘিরে এমন ঘটনার জেরে রাজনৈতিক মহলেও নানা বিতর্ক তৈরী হয়েছে।
পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত (Ramnagar)
ঘটনার পর মুহূর্তের মধ্যেই কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওগুলিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার ঝড় ওঠে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, জনসমক্ষে একজন জনপ্রতিনিধিকে এভাবে অপমান করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: Maharashtra: বন্যার জলে ভেসে গেল ৩ হাজার এলপিজি সিলিন্ডার
উত্তপ্ত হয়ে উঠেছে
এই ঘটনায় রামনগরে বিজেপির বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন এই ডিম ছোড়ার ঘটনায় দলের কোনো সমর্থন নেই। এই ঘটনাকে ঘিরে রামনগরের রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। চাপে পড়ে যে ডিম নিঃক্ষেপ করেছিলো তিনি সমাজ মাধ্যকে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন সে রাগের বসে এই কাজ করেছে এতে বিজেপি দলের কোন অনুমোদন ছিলো না।



