Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছবির জগতে নতুন ইতিহাস তৈরি করলেন দেব (Dev)। তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এর এবার প্রিমিয়ার হল বিদেশের মাটিতে , আবুধাবিতে। এটি প্রথম বাংলা ছবি, যার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে সেখানে। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ।
সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগাভাগি (Dev)
দুবাই থেকে অনির্বাণ ভট্টাচার্যের ( Anirban Bhattacharya) সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দেব (Dev)। ক্যাপশনে লিখেছেন, “প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। প্রথম কোনও বাংলা ছবি যার প্রিমিয়ার হল আবুধাবিতে। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার থেকে ‘রঘু ডাকাত’এর অঙ্গীকার সবার কাছে, দেশের জন্য আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে। ” এই পোস্টের পর মুহূর্তেই হাজারো শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে ওঠে কমেন্ট বিভাগ।
পরিবারই শক্তির জায়গা
দেবের জীবনে তাঁর মা সবসময়ই বিশেষ স্থান দখল করে আছেন। তাই এই আনন্দের মুহূর্তেও তিনি মাকে বাদ দেননি। অনির্বাণের ছবির পাশাপাশি মায়ের সঙ্গে একটি বিশেষ ছবি ভাগ করেছেন দেব। শুধু মা নয়, দেবের বাবা ও বোনও উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। পরিবারের সঙ্গে এই আন্তর্জাতিক সফর তাঁর জন্য ছিল আরও স্মরণীয়।
‘রঘু ডাকাত’-এর দল একসঙ্গে বিদেশে
এই বিদেশ সফরে দেবের সঙ্গে সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেখা গিয়েছে। ছবির আন্তর্জাতিক লঞ্চ ঘিরে সকলের মধ্যেই ছিল উত্তেজনা। বিদেশের মাটিতে প্রিমিয়ার করতে পেরে অত্যন্ত খুশি দেব। তিনি জানিয়েছেন, বাংলা ছবিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এভাবেই কাজ করে যেতে চান তিনি।
বিমানের মধ্যেও চমক
দুবাই যাত্রার সময় বিমান সংস্থার পক্ষ থেকেও অভিনেতা দেবকে জানানো হয় বিশেষ শুভেচ্ছা। বিমানের সিটে পরিবেশন করা হয়েছিল একটি ডেজার্ট, যার উপরে লেখা ছিল, “ স্বাগত দেব। স্বাগত রঘু ডাকাত।” এই ছোট্ট সৌজন্যেই আনন্দিত হন দেব। বিমান যাত্রার একাধিক ছবি তিনি আগেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
আগেও পরিবারের সঙ্গে বিদেশ সফর
এর আগেও লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব (Dev)। সেই সময়ও ভক্তদের জন্য তিনি ভাগ করে নিয়েছিলেন একাধিক ছবি। ‘প্রজাপতি ২’ ছবির শুটিং চলাকালীন মা-বাবার সঙ্গে বেশ কিছু ফটো পোস্ট করেছিলেন অভিনেতা। ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই ভারসাম্যর জন্যই অনেকের কাছেই ,তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
বক্স অফিসে প্রশংসা
গত ২৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। ছবিতে দেবের পাশাপাশি রয়েছেন ইধিকা পাল (Idhika Paul), সোহিনী সরকার (Sohini Sarkar), অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya) ,রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) এবং আরও অনেকে। দুর্গাপুজোর সময় মুক্তিপ্রাপ্ত অন্য তিনটি বড় ছবির সঙ্গে প্রতিযোগিতা করেও দর্শকদের মন জয় করেছে এই সিনেমা।
আরও পড়ুন: Mamata Banerjee: ভুটানের জলে ক্ষতি, ক্ষতিপূরণ দাবি মুখ্যমন্ত্রীর!
দেব (Dev ) শুধু অভিনেতা নন, এখন তিনি বাংলা চলচ্চিত্রের এক দূত। তাঁর প্রচেষ্টা ও সাফল্য প্রমাণ করে ,বাংলা সিনেমা এখন গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে পৌঁছতে প্রস্তুত।


