Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চোখের সামনে আমরা যা দেখতে পাই , কতটা সত্যি বা কতটা মিথ্যা তা লুকিয়ে থাকে ঘটনার গভীরে। রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর প্রিয় বৌঠান কাদম্বরীর এক কাল্পনিক কথন, যা সময় ,কাল প্রেম ,মানুষ, ইতিহাস সবকিছু বাঁধনের বাইরে। আর তাঁদের এই কথোপকথন আজও বিশ্বাসীরা শুনতে পায়। তবে সেসব বলার দিন বা সময় আজ নয় ,আজ বলার দিন যা প্রয়োজনীয়। আর এই ঐতিহাসিক দুই চরিত্রকে নিয়ে নিবেদন করা হতে চলেছে একটি নতুন গল্প। কোথায় দেখা যাবে এই গল্প ? কারা করছেন অভিনয়? এই সমস্ত কিছু ট্রাইব টিভির সাক্ষাৎকারে শেয়ার করে নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)।
কবে আসছে গল্পটি?
অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar), যিনি এই গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন। সাথে দেখা যাবে মনোজ মুরলি নায়ারকে (Manoj Murali Nair)। গল্পটি হল ‘যাহা বলিব মিথ্যা বলিব’। বেশ অন্যরকম গল্প তুলে ধরা হতে চলেছে দর্শকদের সামনে। ৩১শে আগস্ট উত্তম মঞ্চে দেখা যাবে গল্পটি। ইদানিং অভিনেত্রী দেবলীনাকে একটু বেশিই মিথ্যে বলতে হচ্ছে। না, তেমন কিছু না আসলে গল্পের খাতিরে তাঁকে বলতে হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। টিকিট পাওয়া যাবে মাড ক্যাফে , ত্রিধারা সম্মেলনীতে।
কী গল্প তুলে ধরা হবে?
ভানু ও হেকেটির গল্প তুলে ধরা হবে ‘যাহা বলিব মিথ্যা বলিব’ উপস্থাপনার মধ্যে দিয়ে। অভিনেত্রী দেবলীনার কথায় ,”যে গল্প সত্যি কি মিথ্যা তা যাচাই করার জন্য আসতে হবে উত্তম মঞ্চে।” এ ভানু হেকেটির গল্প বলতে তাঁদের কিছু কথা, যেটা হয়ত আদৌ কোনদিনও হয়নি, কিংবা হয়েছিল তেমনি এক গল্প তুলে ধরা হবে ছবিটিতে। গল্পটি স্ক্রিপ্ট লিখেছেন তথাগত (Devlina Kumar)।

কাজের ব্যস্ততা (Devlina Kumar)
আসলে অভিনেত্রী দেবলীনার ইচ্ছা প্রত্যেক মাসে একটি করে মিউজিক ভিডিও বানাতে পারবেন বলে। তবে সেটা সব সময় হয় না কাজের ব্যস্ততায় একটু এদিক-ওদিক হয়েই যায়। যেমন সামনেই পুজো, তাই একটু বেশি ব্যস্ততা রয়েছে অভিনেত্রীর । মহালয়ার কাজের জন্য তাঁকে যেতে হবে নর্থ আমেরিকায় ১০-১২ দিনের জন্য। সাথে রয়েছে মিউজিক ভিডিও ও থিম মিউজিক। তাই অভিনেত্রীর হাতে পুজোর জন্য নিজেকে সময় দেবার মত সময় তাঁর হাতে নেই। অভিনেত্রীর কথা পুজোর আগে ব্যস্ততা একটু বেশিই থাকে। তবে অভিনেত্রী মনে করেন ব্যস্ততা থাকা ভালো, কাজের সাথে যুক্ত থাকা যায়।

কতটা মিথ্যে বলা হয়
‘যাহা বলিব মিথ্যা বলিব’ অর্থাৎ মিথ্যা একটু বেশি বলতে হচ্ছে অভিনেত্রীকে, যদিও অভিনেত্রী সেটি মজা ছলে বলেছেন। তবে গৌরব কতটা মিথ্যে বলেন তাঁকে ? সে সম্পর্কে অভিনেত্রী বলেন,” গৌরব এতটাই সত্যবাদী যে কখনও মিথ্যা সে বলতেই পারে না । এমনকি বাড়িতে এসে যা ঘটে তা আগেই সে বলে ফেলে।” যাইহোক অভিনেত্রীর নিজের জীবনেও মিথ্যে বলা হয় না তবে, যতটা হয় তা অভিনয়ের খাতিরে (Devlina Kumar)।

আরও পড়ুন : BCCI President: এশিয়া কাপের আগে বদল, মেয়াদ থাকাকালীনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত
নতুনত্বের ছোঁয়া (Devlina Kumar)
সব শেষে অভিনেত্রী দেবলীনা (Devlina) বলেন , ‘আমোদিনী ‘এক অন্যরকম গল্প নিয়ে আসে দর্শকের কাছে। যেখানে নাচ, গান, আবৃত্তি সব একই সাথে দেখা যায়। এক নতুনত্বের ছোঁয়া পাওয়া যায় এই মিউজিক ভিডিওতে। অর্থাৎ বলা যেতে পারে অনেকটা আর্ট ফ্রম বাউন্ডারি অতিক্রম করার মত। যেখানে নিতৃশিল্পী গাইছেন গান, আবৃত্তি করছেন ,আবার যে সংগীতশিল্পী তিনি অভিনয় করছেন। এমনই এক নতুন দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ‘আমোদিনী’তে (Devlina Kumar)।


