Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলি কল্যাণী সংযোগকারী গঙ্গানদীর উপর ঈশ্বরগুপ্ত সেতুতে এখনো টোল আদায় চলছে (Toll GateIssue)। আর সেখানে মুখ্যসচিবের নির্দেশিকা আছে বলে টোল না দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি।তা নিয়ে ঝামেলাও হচ্ছে।

ঈশ্বর গুপ্ত টোল আদায়কারী সংস্থার দাবী (Toll GateIssue)
তারা পূর্ত দপ্তর থেকে অনুমতি নিয়ে টোল আদায় করেন।২০১৭ সাল থেকে সেতুর বেহাল অবস্থা।হুগলির মগড়ার দিকে এবং নদীয়ার কল্যাণীর দিকে সেতুতে ওঠার মুখে হাইড বার লাগানো আছে যাতে ভারি যান চলাচল না করতে পারে।ছোটো মালবাহি গারি চার চাকা গাড়ি পারাপার করছে।অটো টোটোও পার হয়।অটো টোটোর থেকে পাঁচ টাকা।চার চাকা দশ টাকা মালবাহী ছোটো গাড়ি ৪০ টাকা করে টোল দিতে হয়। ২০২৭ পর্যন্ত জানুয়ারী পর্যন্ত টোল আদায়ের ওয়ার্ক ওর্ডার দিয়েছে পূর্ত দপ্তর।
টোল গেটে ফাস্টট্যাগ (Toll GateIssue)
যারা টোল দিতে চাইছেন না তাদের দাবী, সব টোল গেটে ফাস্টট্যাগ চলে।নগদে টোল আদায় বেআইনি।তারপর সরকারি নির্দেশ রয়েছে। অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে, আর টাকা তোলা যাবে না! নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করে দেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না-হয়, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন
পূর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন ২ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ঈশ্বরগুপ্ত সেতুই টেন্ডার এর মাধ্যমে বরাত দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরে স্টাফ কম তাই লিজ দেওয়া হয়েছে বীরভূমের বাসিন্দা আইনুল হককে। ঈশ্বরগুপ্ত সেতুতে এখনো টোল আদায় চলছে। আর সেখানে মুখ্যসচিবের নির্দেশিকা আছে বলে টোল না দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি তা নিয়ে ঝামেলাও হচ্ছে।



