Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সরকার বদলের কোপ কি পড়ল এবার ডায়মন্ড হারবার এফসির (DHFC) ওপর? কলকাতা লিগ থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। আইএসএল নিয়েও টালবাহানা চলছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে তাঁরা সময় বাড়ানোর দাবীও জানিয়েছিল। বুধবার দুপুর দুটো পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ডিএইচ এফসিকে। সময়ের মধ্যে কি তাঁরা টাকা জমা দিল? এই প্রসঙ্গে কে টিভি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ডায়মন্ড হারবার এফসি কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
কী জানালেন আকাশ বন্দ্যোপাধ্যায়? (DHFC)
“ডায়মন্ড হারবার এফসি নিয়ে যা সিদ্ধান্ত আমরা আনুষ্টানিক ঘোষণা করে জানিয়ে দেব,” জানালেন আকাশ বন্দ্যোপাধ্যায়। এই কথার মধ্যেই কি তিনি ইঙ্গিত দিতে চাইলেন তিনি? সত্যি কি বন্ধ হওয়ার পথে ডায়মন্ড হারবার এফসি? বর্তমান পরিস্থিতি নিয়ে কোনওরকম ভাবে মুখ খুলতে নারাজ তিনি।
আইএসএলে সুযোগ (DHFC)
আইলিগ যা বর্তমানে ইন্ডিয়ান ফুটবল লিগ। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার সুযোগ পায় ডিএইচ এফসি। কিন্তু আইএসএল স্বপ্ন কি সত্যি হবে ডায়মন্ড হারবার এফসির? আইএসএলে খেলার প্রথম কিস্তির অর্থ তাঁরা দিয়ে দিয়েছিলেন। আইএফএল জয়ের পুরস্কার থেকেই প্রথম কিস্তির অর্থ ম্যানেজ করা হয়েছিল। দ্বিতীয় কিস্তির অর্থ জমা দেওয়ার জন্য বুধবার দুপুর দটো পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। এখন সেই অর্থের ওপরই নির্ভর করছে ডায়মন্ড হারবার এফসি।
মানস ভট্টাচার্যের আক্ষেপ (DHFC)
ডায়মন্ড হারাবারের (DHFC) সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য্য। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হতাশ গলায় জানান, “আমরা চেষ্টা করেছিলাম দলটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। কিন্তু দল না থাকলে আমরা কীভাবে থাকব?
আরও পড়ুন: India vs Brazil: ‘আমরা আসছি’- বলছেন ভিনিরা, কেমন চলছে ব্রাজিল বরণের প্রস্তুতি?
আকাশ বন্দ্যোপাধ্যায় এবং মানস বন্দ্যোপাধ্যায় দুজনেই পরিষ্কার করে কিছু জানাননি। সুতরাং ডায়মন্ড হারবারকে ঘিরে ঘন কালো মেঘ ছেয়ে আছে। শোনা যাচ্ছে, বিদেশের কোম্পানির হাতেও তুলে দেওয়া হতে পারে ডায়মন্ড হারবার এফসি।



