Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ, উত্তরপাড়ার নতুন মূল্যজার বাবা দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। বুলডোজার চলবে, বামপন্থীরা, আটকাতে পারবে না। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ হলে বারবার বুলডোজার চলবে। কোন্নগরে তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক।

উত্তর পাড়ার বিজেপি বিধায়ক (Dipanjan Chakraborty)
ফের চললো বুলডোজার। সরকারি জায়গায় অবস্থিত তৃণমূলের পার্টি অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিল বিজেপি বিধায়ক। বিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে পার্টি অফিস, কোথাও তৈরি হয়েছে দোকান। সরকারি জমি খালি করে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক। তাঁর বিধানসভায় কোন জায়গায় সরকারি জমি দখল করে কোন নির্মাণ চলবে না বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরই দিকে সরকারি জায়গা যেগুলি দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে সেগুলি ভেঙ্গে গুড়িয়ে দিতে দেখা যাচ্ছে উত্তর পাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে।
সরকারি জায়গা খালি করেন (Dipanjan Chakraborty)
হুগলির কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকায় সরকারি জায়গায় তৈরি তৃণমূলের কার্যালয়ে চললো বুলডোজার। ভেঙে দেওয়া হল কার্যালয়টি। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল তৃণমুলের কার্যালয়। এদিন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস ভেঙ্গে সরকারি জায়গা খালি করেন।
দীপাঞ্জন চক্রবর্তী বলেন (Dipanjan Chakraborty)
উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, তৃণমূল রাজত্বে দখলদারি হয়েছে। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বড় বড় তৃণমূলের পার্টি অফিস। আর সেই তৃণমূলের অবৈধ নির্মাণ যখন ভাঙতে যাচ্ছি তখন সিপিএমের গাত্রদাহ হচ্ছে। বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে আমার সম্বন্ধে। আমি তাদের বলবো আমি যেখানেই সরকারি জমির উপর তৃণমূলের পার্টি অফিস থাকবে সব ভেঙে গুঁড়িয়ে দেব।

পরিষেবা দেওয়া হয়নি (Dipanjan Chakraborty)
এই পার্টি অফিস গুলি থেকে কখনো মানুষকে পরিষেবা দেওয়া হয়নি। এগুলো ছিল মানুষকে ভয় দেখানোর জায়গা। সরকারি জমির উপর কোন রকম তৃণমূলের পার্টি অফিস থাকবে না সব ভেঙে দেওয়া হবে। অনেকেই আমাকে বুলডোজার বাবা বলছে। ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কে বুলডোজার বাবা বলা হয়। আর এটাও ইউপি মানে উত্তরপাড়া এখানেও অবৈধ নির্মাণ হলে আমি বুলডোজার চালাবো।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে

পার্টি অফিস ভাঙতে
এর আগেও বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে দেখা গিয়েছিল বুলডোজার নিয়ে পার্টি অফিস ভাঙতে। কোন্নগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। ভেঙে দেওয়া হয়েছিল ওই ওয়ার্ডে সরকারি জমির উপর গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান। এবার সেই বিধায়ককেই আবার দেখা গেল কোন্নগর পুরসভার জোড়াপুকুর এলাকায় বুলডোজার চালাতে। ভেঙে গুড়িয়ে দিলেন সরকারি জমির উপর গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস।



