Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিরাজুল মিস্ত্রি, বসিরহাট: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের (Swarupnagar Raid) সীমান্তবর্তী বিথারী বাজারে একটি ওষুধের দোকানে বড়সড় অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি), ড্রাগ কন্ট্রোল দপ্তর এবং পুলিশ। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার তল্লাশির পর একটি ওষুধের দোকান এবং তার সঙ্গে যুক্ত দুটি গোডাউন সিল করে দেয় তদন্তকারী দল। ঘটনায় দোকানের মালিক শহিদুল মণ্ডল এবং তাঁর ছেলে লয়েড মণ্ডল পলাতক বলে জানা গিয়েছে।
কী জানা গেছে? (Swarupnagar Raid)
তদন্তকারী সূত্রের খবর, দুপুর থেকে শুরু হওয়া অভিযানে (Swarupnagar Raid) বিথারী বাজারের একটি পরিচিত ওষুধের দোকান এবং সংলগ্ন গোডাউনগুলিতে বিস্তৃত তল্লাশি চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ নথিবিহীন ও সন্দেহভাজন অবৈধ ওষুধ উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। উদ্ধার হওয়া ওষুধের উৎস, সংরক্ষণ পদ্ধতি এবং বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Woman Found Dead: মহেশতলায় গীতা আবাসনের চারতলার ছাদ থেকে ঝাঁপ, গৃহবধূর রহস্যমৃত্যু- আটক স্বামী
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া কিছু ওষুধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। রাত পর্যন্ত অভিযান চালিয়ে দোকান ও গোডাউন সিল করে দেয় ইবি ও ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা।


