Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ‘টক্সিক’-এর ঝলক প্রকাশ্যে আসতেই ফের নতুন করে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে কিয়ারার সঙ্গে মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতার চর্চার মাঝেই যশের নগ্নতা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা (Bold Scenes)। যশের হিংস্র ও চরম সাহসী রূপ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হলেও, অনেকেই এর মধ্যে খুঁজে পাচ্ছেন ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বহুবিতর্কিত নগ্ন দৃশ্যের ছায়া।
নগ্ন তারকাদের তালিকা (Bold Scenes):
তবে কেবল যশ বা রণবীর কাপুরই নন, এর আগেও চরিত্রের স্বার্থে ও চিত্রনাট্যের প্রয়োজনে পর্দা কাঁপিয়ে নগ্ন কিংবা অতি-সাহসী অবতারে ধরা দিয়েছেন বলিউড থেকে টলিউডের একাধিক নামী তারকা।
এক নজরে দেখে নেওয়া যাক পর্দায় আগুন জ্বালানো সেইসব চর্চিত তারকাদের তালিকা:
১. বি-টাউনের সাহসিকতার নজির:

রণবীর কাপুর: ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের নগ্ন দৃশ্য চরম বিতর্কের জন্ম দিলেও, সব সমালোচনা উড়িয়ে দিয়ে বক্স অফিসে উপচে পড়া সাফল্য ও তেহেলকা তৈরি করেছিল ছবিটি (Bold Scenes)।

রাধিকা আপ্তে: ২০১৫ সালের ‘পার্চড’ ছবিতে ‘লজ্জো’ চরিত্রে রাধিকা আপ্তের নগ্ন দৃশ্য সিনে-সমালোচকদের কুর্নিশ কুড়িয়েছিল। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর এই পেশাদারিত্ব দারুণভাবে প্রশংসিত হয়।
অন্যান্য বলি-সুন্দরী: কালকি কেকলাঁ, নন্দনা সেন, মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে সানি লিওন, প্রত্যেকেই চিত্রনাট্যের তাগিদে ক্যামেরার সামনে এসে সাহসিকতার নতুন নজির গড়েছিলেন।
২. পিছিয়ে নেই টলিউডের অভিনেত্রীরাও (Bold Scenes):
পাওলি দাম: বাংলা সিনেমা ও অনস্ক্রিন নগ্নতার কথা উঠলেই সিনেপ্রেমীদের মনে ভেসে ওঠে বহু বিতর্কিত ‘ছত্রাক’ ছবির কথা। অনস্ক্রিন অসীম পেশাদারিত্ব দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন পাওলি।

ঋ (ঋতুপর্ণা সেন): ‘কসমিক সেক্স’ ছবিতে ঋ-এর সাহসী অবতার, নগ্নতা ও অনস্ক্রিন উদ্দাম যৌনতা বাংলা সিনেমার ইতিহাসে এক অন্যতম চর্চিত বিষয় হয়ে রয়েছে।
কমলিকা বন্দ্যোপাধ্যায়: ‘গান্ডু’ ছবিতে শিলাজিতের বিপরীতে কমলিকার চরম বোল্ডনেস এবং উস্কানিমূলক ভঙ্গিতে অভিনয় তৎকালীন সময়ে দর্শকমহলে বেশ আলোড়ন ফেলেছিল।


