Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল: সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ ও স্বাধীন ভারতের প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Dr Syama Prasad Mukherjee)। সেই উপলক্ষে শিলিগুড়ির শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দিরে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে আয়োজিত হলো বিশেষ স্মরণানুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (Dr Syama Prasad Mukherjee)
শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির এবং শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানের সূচনা (Dr Syama Prasad Mukherjee)
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ। কারণ, এই শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির থেকেই তাঁর প্রাথমিক শিক্ষাজীবনের সূচনা। বহু স্মৃতিবিজড়িত সেই বিদ্যালয়ে ফিরে তিনি আবেগঘন স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা, মূল্যবোধ ও দেশসেবার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

আজও স্মরণীয় (Dr Syama Prasad Mukherjee)
উল্লেখ্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫১ সালে তিনি ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি হিসেবে পরিচিতি লাভ করে। শিক্ষা, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং জনজীবনে তাঁর অবদান আজও সমানভাবে স্মরণীয়।
আরও পড়ুন: Diabetes Cure Temple: মন্দিরে গেলেই সারবে সুগার! কোথায় জানেন?
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ৬ জুলাই, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেছে। শিলিগুড়ির এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁর আদর্শ ও কর্মজীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।



