Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ‘জেন জি’ বা জেন-জেড (Gen Z) তরুণ প্রজন্মকে নিয়ে দেশজুড়ে আলোচনার শেষ নেই। প্রবীণদের একাংশের কাছে তাদের কথাবার্তা বা আদবকায়দা একেবারেই অপছন্দের। আবার কেউ কেউ মনে করেন, এই প্রজন্ম আসলে একঝলক টাটকা বাতাসের মতো, যারা পুরনো ধারণা ভেঙে নতুন দিন এনেছে। অনেকেই অভিযোগ করেন, এই প্রজন্মের তরুণ-তরুণীরা আধুনিক জীবনের মোহগ্রস্ত হয়ে কেবল অপ্রয়োজনীয় জিনিসপত্রে টাকা উড়িয়ে দেয়। কিন্তু সত্যিই কি শুধুই শখের পেছনে টাকা অপচয় করে আজকের যুবসমাজ?
‘অপচয়কারী’ তকমা ভুল! (Gen Z)
একটি সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা জেন জি-র (Gen Z) ওপর চাপানো ‘অপচয়কারী’ তকমাকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দেয়। ৫ লক্ষেরও বেশি চাকুরিজীবী জেন জি-র ইউপিআই (UPI) লেনদেনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বিশেষ রিপোর্টটি।
আরও পড়ুন:Teacher Protest: সেনসাসের চাপে শিক্ষকতা! হাইকোর্টের বিকল্প পরামর্শ?
রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে, ভারতীয় তরুণ প্রজন্মের উপার্জিত অর্থের সবচেয়ে বড় অংশটি যায় নিত্যপ্রয়োজনীয় বিল মেটাতে। বাড়িভাড়া, বিদ্যুতের বিল কিংবা অন্যান্য ওয়াইফাই ইত্যাদি সেবামূলক সার্ভিসের বিল বাবদ জেন জি (Gen Z) প্রতি মাসে তাদের রোজগারের প্রায় ২০ শতাংশ অর্থ খরচ করে। এরপরই খরচের দ্বিতীয় বৃহত্তম খাতটি হলো দৈনন্দিন গ্রোসারি বা চাল, ডাল, তেল ও নুনের মতো বাজারহাট। রোজগার করা টাকার অন্তত ১৬ শতাংশ এই প্রয়োজনীয় জিনিস কিনতেই ব্যয় হয়।
সঞ্চয়ে পারদর্শী জেন-জি (Gen Z)?
এখানেই শেষ নয়, জেন জি যে নিজেদের ভবিষ্যত নিয়ে যথেষ্ট সচেতন, তার প্রমাণ দেয় বিনিয়োগের হিসেব। নিজেদের উপার্জনের প্রায় ১২ শতাংশ টাকা তারা বিনিয়োগ, সঞ্চয় বা বিমা পরিষেবার কাজে লাগায়। এর পাশাপাশি জামাকাপড় ও অন্যান্য শপিং বাবদ ১১.৯ শতাংশ এবং বন্ধুদের সাথে বাইরে গিয়ে খাওয়াদাওয়ার পেছনে খরচ হয় সাড়ে ১১ শতাংশের কাছাকাছি।
আরও পড়ুন: 15 August : স্বাধীনতা দিবসে রেড রোডে নিশ্ছিদ্র নিরাপত্তা, মোতায়েন ১৫০০ পুলিশ
অর্থাৎ, কেবল এই ৫টি প্রধান খাতেই জেন জি-র (Gen Z) মোট উপার্জনের ৭০ শতাংশ অর্থ ব্যয় হয়ে যায়, যার মধ্যে কোনোটাকেই ‘বাজে খরচ’ হিসেবে চিহ্নিত করা যায় না। সমীক্ষায় আরও দেখা গেছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ডিজিটাল প্রজন্ম ১০০ শতাংশ আস্থা রাখে ক্যাশলেস পেমেন্ট এবং ‘অটো-পে’ সিস্টেমে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বয়স্করা যা-ই বলুন না কেন, আজকের জেন জি অপচয় নয়, বরং যথেষ্ট হিসেবি ও দায়িত্বশীলভাবে তাদের উপার্জিত অর্থ খরচ করছে।


