Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ন’বছর লিভ-ইন করার পর অবশেষে ফুরসত মিলেছে (Ronaldo Honeymoon)। পর্তুগালের কাসকাইস শহরে মঙ্গলবার শুভ কাজটি সেরে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজ। এখন গোটা পৃথিবীর অনুরাগীদের একটাই প্রশ্ন— সিআর সেভেন তবে হানিমুনে কোথায় যাচ্ছেন? এই নিয়ে যখন ইন্টারনেট দুনিয়ায় চর্চা তুঙ্গে, ঠিক তখনই আসরে নেমে পড়েছে ‘কেরল ট্যুরিজম’।
কেরলের ‘প্রেমপত্র’ (Ronaldo Honeymoon)
বিয়ের খবর চাউর হতেই কেরল ট্যুরিজমের একেবারে ভুঁড়িভোজ মার্কা লোভনীয় অফার হাজির। সোশাল মিডিয়ায় সটান লিখে বসেছে, ‘প্রিয় ক্রিশ্চিয়ানো ও জর্জিনা, মধুচন্দ্রিমার জন্য কেরলকে বেছে নিলে কেমন হয়?’ নেটিজেনরা বলছেন, ভাই রোনাল্ডো যদি একবার মুন্নারের কুয়াশাচ্ছন্ন চা-বাগান আর আলেপ্পির ব্যাকওয়াটারের হাউসবোটে চড়েন, তবে পর্তুগাল ভুলে পাকাপাকিভাবে কেরালাতেই থেকে যাবেন! মুন্নারে নাকি মেঘগুলো একদম ‘গাইগরুর মতো চড়ে’। এদিকে রোনাল্ডো তো পাঁচ সন্তানের বাবা, ছুটি কাটানোর এমন ধামাকা জায়গা পেলে আর পায় কে!
গোলমেশিনের বিয়ে (Ronaldo Honeymoon)
গত বছরের ১১ আগস্ট ইনস্টাগ্রামে বাগদানের ঢোল পিটিয়েছিলেন জর্জিনা। রোনাল্ডো অবশ্য আগে থেকেই বলে রেখেছিলেন, ঠিক সময় এলেই বাজনা বাজবে। অবশেষে সেই লগ্ন এল। যমজ ইভা-মাতেও, আলানা, বেলা এবং বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে এই বিরাট কাণ্ডকারখানা সামলানো কম কথা নয়! ২০২২ সালে এক যমজ সন্তান মারা যাওয়ার দুঃখের দিন পেরিয়ে অবশেষে এই হাসিখুশি পরিবার এখন মজে রয়েছে সাতসকালে বিয়ের পিঁড়িতে।
পুল্লাভুরের কাট-আউট কাণ্ড! (Ronaldo Honeymoon)
আরে মশাই, কেরল শুধু মশলা বা কাজুবাদামের রাজ্য নয়, ওখানকার রক্তে রক্তে ফুটবল (Ronaldo Honeymoon)! ক্রিকেটের দেশে একমাত্র কেরলই এমন এক জায়গা, যেখানে বিশ্বকাপ এলেই মেসি-রোনাল্ডোর জন্য রীতিমতো যুদ্ধ বেঁধে যায়। ২০২২ কাতার বিশ্বকাপের সময় কোঝিকোড়ের পুল্লাভুরে নদীর মাঝখানে রোনাল্ডো, মেসি আর নেইমারের বিশাল সব কাট-আউট বসিয়ে তাক লাগিয়ে দিয়েছিল স্থানীয় ভক্তরা। সেই ছবি স্বয়ং ফিফা শেয়ার করেছিল। এখন দেখার, কেরলের এই ফুটবলপাগল পাবলিকের আবেগ আর মুন্নারের ‘মেঘে ঢাকা তারা’ মার্কা হানিমুনের অফার রোনাল্ডোর মন গলাতে পারে কিনা!



