Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা (EVM Malfunction Barua) কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ভোটগ্রহণ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় ভোটারদের একাংশের দাবি, তাঁরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিলেও তা নাকি বিজেপির ঝুলিতে যাচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোটারদের অভিযোগ, ইভিএমে গুরুতর কারিগরি ত্রুটি বা সম্ভাব্য কারচুপি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে।
বিক্ষোভে ফেটে পড়লেন ভোটাররা (EVM Malfunction Barua)
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুথের বাইরে জড়ো (EVM Malfunction Barua) হন ক্ষুব্ধ ভোটাররা। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামেও একই অভিযোগ (EVM Malfunction Barua)
শুধু বড়ঞা নয়, প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫১ নম্বর বুথে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, তা বিজেপির প্রতীকে চলে যাচ্ছে। এই অভিযোগ ঘিরেও উত্তেজনা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য ভোটদান বন্ধ রাখতে হয়।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
একাধিক জায়গা থেকে ইভিএম নিয়ে এমন অভিযোগ উঠতে শুরু করায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই নির্দিষ্ট অভিযোগগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে।

আরও পড়ুন: WB Election 2026: ভোটার কার্ড নেই? তাও দিতে পারবেন ভোট! লাগবে কোন কোন নথি?
উত্তেজনার মাঝেই ভোটপর্ব
ভোটের দিন এমন অভিযোগ ও উত্তেজনার মধ্যেও ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। এখন দেখার, এই বিতর্কের কী পরিণতি হয় এবং কমিশন কী পদক্ষেপ নেয়।


