Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৯ তারিখ বিধানসভা ভোট সম্পূর্ণ হয়েছে, সামনের সোমবার ভোট গণনা (Asansol), পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভার মধ্যে ছয়টা বিধানসভার ভোট গণনা হবে আসানসোলের জাতীয় সড়ক সংযুক্ত আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তার প্রাক্কালে শুক্রবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার গণনার দিন নিরাপত্তা নিয়ে সর্ব্বদলীয় বৈঠক করলেন।

ত্রি-স্তরীয় নিরাপত্তা নিয়ে আলোচনা (Asansol)
বৈঠক শেষে পুলিশ কমিশনার জানান গণনার দিন নিরাপত্তা নিয়ে সর্ব্বদলীয় বৈঠক করা হয়েছে সেখানে ত্রি-স্তরীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে কোথায় পুলিশ ব্যারিকেড, পার্কিং সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভোটার মুখে সাময়িক উত্তেজনা (Asansol)
বিজেপির প্রতিনিধি জানান মূলত গণনার দিন নিরাপত্তা নিয়ে সর্ব্বদলীয় বৈঠক করা হয়েছে সেখানে ত্রি-স্তরীয় নিরাপত্তা নিয়ে আলোচনা, পুলিশের ব্যারিকেড, ভোট গণনা শেষ পর্যন্ত রাজনৈতিক দলে এজেন্টকে বাইরে যেতে দেওয়া হবে না, পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে, ১০০ মিটারের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শিবির করতে পারবেন।

আরও পড়ুন: IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত
বিশেষ পুলিশ বাহিনী
৪ মে গণনার আগে পর্যন্ত কেন্দ্রটিকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ি বিন্দুমাত্র শিথিল করতে চাইছে না কমিশন (Asansol)। অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি রাখা হয়েছে র্যাফ (RAF) এবং বিশেষ পুলিশ বাহিনীকে।



